-
ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে দায়েশের ৩০ বোমা হামলাকারী নিহত
এপ্রিল ১০, ২০১৭ ০৫:৩০ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অন্তত ৩০ বোমা হামলাকারী নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় মসুল নগরী মুক্ত করার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
-
আফগানিস্তানে মার্কিন সেনা নিহত
এপ্রিল ০৯, ২০১৭ ০১:৪৩আফগানিস্তানে মোতায়েন মার্কিন বিশেষ বাহিনীর এক সেনা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, উগ্র জাঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযান চালানোর সময় শনিবার রাতে ওই সৈন্য নিহত হয়েছে।
-
মসুলের পশ্চিমের ৩ অঞ্চল মুক্ত করল ইরাকি বাহিনী
এপ্রিল ০৭, ২০১৭ ১৮:০৫ইরাকের সরকারি বাহিনী দেশটির পপুলার মোবিলাইজেশন ইউনিটের সহায়তায় মসুলের নতুন কয়েকটি এলাকা মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অধিকৃত ইরাকের শেষ নগরী মুক্ত করার অভিযান হিসেবে এ সব এলাকা উদ্ধার করা হয়।
-
‘মার্কিন হামলা সিরিয়াকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই থেকে বিরত রাখতে পারবে না’
এপ্রিল ০৭, ২০১৭ ০৭:৩৭সিরিয়া কঠোর ভাষায় দেশটির ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে। সিরিয়ার হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটির বিরুদ্ধে চালানো মার্কিন হামলাকে আগ্রাসী তৎপরতা হিসেবে অভিহিত করেছে দামেস্ক। অন্যদিকে ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী জোট এ হামলাকে স্বাগত জানিয়েছে।
-
বাগদাদে বোমা বিস্ফোরণ, তিকিরিতেও দায়েশের হামলা: নিহত ৬২
এপ্রিল ০৫, ২০১৭ ১৩:৩৫ইরাকের রাজধানী বাগদাদের উত্তর অংশে একটি ক্যাফেতে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। আজ (বুধবার) বেইরুতি ক্যাফেতে চালানো এ হামলায় আরো বহু অজ্ঞাত সংখ্যক ব্যক্তি আহত হয়।
-
হঠাৎ ট্রাম্পের বিরুদ্ধে কথা বলল দায়েশ
এপ্রিল ০৫, ২০১৭ ০৮:৫৯তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বা আইএসআইএল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছে, আমেরিকা চালাচ্ছে একজন আহাম্মক। এই প্রথম ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বক্তব্য দিল দায়েশ মুসলমানদের ভাবমর্যাদা নষ্ট করতে আমেরিকা ও তার মিত্র দেশগুলোই দায়েশ সৃষ্টি করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কিন্তু এবার হঠাৎ কেন ট্রাম্পের বিরুদ্ধে দায়েশ কথা বলল তা স্পষ্ট নয়।
-
ইরাকি বিমান হামলায় দুই সিনিয়র সহযোগীসহ দায়েশের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত
এপ্রিল ০২, ২০১৭ ১১:৫৫তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশের দ্বিতীয় শীর্ষ নেতা ইরাকের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে। একই হামলায় জঙ্গি এই গোষ্ঠীর আর দুই সিনিয়র কমান্ডার প্রাণ হারিয়েছে।
-
তালআফারে ১৫০ দায়েশ-সন্ত্রাসী নিহত; 'কয়েক সপ্তা'র মধ্যেই মসুল মুক্ত হবে'
এপ্রিল ০১, ২০১৭ ১৫:১৫ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির মসুল অঞ্চলের পশ্চিমে তালআফার শহরে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ১৫০ সদস্য নিহত হয়েছে।
-
দায়েশের বোমা লুকানোর নতুন পদ্ধতি: ধরতে পারবে না বিমানবন্দর!
এপ্রিল ০১, ২০১৭ ০৬:৫৬উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠী ইলেক্ট্রনিক ডিভাইসে বোমা লুকিয়ে রাখার নতুন পদ্ধতি বের করেছে; এতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে তা শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে এ দাবি করেছেন।
-
'ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বন্দ্বে মসুল ও আলেপ্পোর চেয়েও বেশি বিপর্যস্ত হবে দায়েশ'
মার্চ ৩০, ২০১৭ ১৮:১২ইরান ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসলামী এই দেশটির বিরুদ্ধে কোনও তৎপরতা চালালে তাদের ওপর যে বিপর্যয় নেমে আসবে তা মসুল ও আলেপ্পোয় তাদের পরাজয়ের চেয়েও অনেক বেশি কঠিন হবে।