-
মোদির মতো বড় ফ্যাসিস্ট সারা পৃথিবীতে জন্মায়নি: মমতা
এপ্রিল ৩০, ২০১৯ ১৩:৩৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেছেন, ‘নরেন্দ্র মোদিকে সবাই ভয় পায় কেন? এতবড় ফ্যাসিস্ট সারা পৃথিবীতে জন্মায়নি। এত বড় ফ্যাসিস্ট, হিটলারের ঠাকুরদাদা হবে। চোখদুটো দেখলেই মনে হবে খেতে আসছে! রক্তচক্ষু ভয়ঙ্কর!’
-
তৃণমূলের ৪০ বিধায়কের সঙ্গে যোগাযোগ থাকার দাবি মোদির, রাজনীতিতে চাঞ্চল্য
এপ্রিল ২৯, ২০১৯ ১৭:৪৮ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের তৃণমূলের ৪০ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ থাকার দাবি করায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘তৃণমূলের ৪০ জনের বেশি বিধায়ক আমাদের সাথে যোগাযোগ রাখেন। ২৩ মে'র (ভোটের ফল ঘোষণা) পরে তাঁরা বিজেপিতে যোগ দেবেন।’ প্রধানমন্ত্রী আজ (সোমবার) পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
লোকসভা নির্বাচন: বহরমপুরে কংগ্রেস এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
এপ্রিল ২৯, ২০১৯ ১০:৪২ভারতে লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ (সোমবার) ৯ রাজ্যের ৭২টি আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
-
মোদির হাতে দেশ নিরাপদ নয়, সবচেয়ে বড় দেশদ্রোহী উনি: সূর্যকান্ত মিশ্র
এপ্রিল ২৮, ২০১৯ ১৪:০০ভারতের পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশ নিরাপদ নয়। দেশের সবচেয়ে বড় দেশদ্রোহীর নাম নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (শনিবার) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী দুশ্চিন্তায়, সেজন্য আবোল তাবোল বকছেন: সুজন চক্রবর্তী
এপ্রিল ২৬, ২০১৯ ০৮:৩৩ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা ও বিধায়ক ড. সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করে বলেছেন, লোকসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী দুশ্চিন্তায় রয়েছেন, সেজন্য আবোল তাবোল বকছেন। তিনি আজ (শুক্রবার) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।
-
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বিক্ষিপ্ত সহিংসতা, পশ্চিমবঙ্গে নিহত ১
এপ্রিল ২৩, ২০১৯ ১৪:৫৪ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে। আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে টিয়ারুল শেখ নামে এক ব্যক্তি নিহত এবং মেহবুব শেখ ও তাহিজুল শেখ নামে দু’জন আহত হয়েছেন। হতাহতরা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এলাকার বাসিন্দা।
-
বাংলায় জগাই-মাধাইয়ের সরকার চলছে, বিজেপিকে আনতে হবে: মোদি
এপ্রিল ২০, ২০১৯ ১১:৪০'বাংলায় জগাই-মাধাইয়ের সরকার চলছে। এদেরকে হটিয়ে বিজেপি সরকার নিয়ে আসতে হবে। পিসি-ভাইপো (মমতা-অভিষেক) মিলে বাংলার বদনাম করে দিয়েছেন। এই পবিত্র বাংলাকে আমাদের রক্ষা করতে হবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এক জনসভায় ভাষণ দেয়ার সময় এসব মন্তব্য দেন।
-
দূতাবাস ও বাণিজ্যক্ষেত্রে আরবি বিষয়ে পড়ুয়াদের কাজের সুযোগ রয়েছে: আহমদ হাসান
এপ্রিল ১৮, ২০১৯ ১৯:০০ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান এমপি বলেছেন, আরবি বিষয়ে পড়ুয়াদের দূতাবাস ও বাণিজ্যক্ষেত্রে ভালো কাজের সুযোগ রয়েছে। আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন।
-
এনআরসি চালু করতে দেবো না, মানুষ মোদিকে ছুঁড়ে ফেলবে: জ্যোতিপ্রিয় মল্লিক
এপ্রিল ১৮, ২০১৯ ১৮:৫১ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘আমরা জাতীয় কোনোভাবেই নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করতে দেবো না। নরেন্দ্র মোদি তুমি ক্ষমতায় আসতে পারবে না। বাংলার মানুষ, ভারতের মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে।’
-
ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়: জ্যোতিপ্রিয় মল্লিক
এপ্রিল ০৯, ২০১৯ ১৭:২৯ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠিত হবে। ভারতের আগামী দিনের প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনারা জেনে রেখে দিন। বাংলায় ৪২ লোকসভা আসনের মধ্যে ৪২টিতেই জয়ী হবে তৃণমূল।’