-
চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশ্যে লাহোর ত্যাগ করলেন নওয়াজ শরিফ
নভেম্বর ১৯, ২০১৯ ১২:২০পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং মুসলিম লিগ (এন)এর সাবেক প্রধান নওয়াজ শরিফ চিকিৎসার জন্য আজ(মঙ্গলবার) এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে লাহোর ত্যাগ করেছেন। জামিনে মুক্তি পাওয়ার ২০ পর বিদেশ যাত্রা করলেন তিনি। দুর্নীতির দায়ে এর আগে তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
-
সফলভাবে শাহিন-১ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ মহড়া চালালো পাকিস্তান
নভেম্বর ১৮, ২০১৯ ১৪:১০পাকিস্তান আজ (সোমবার) ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-১’র সফল প্রশিক্ষণ মহড়া চালিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ খবর দিয়েছে।
-
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠলে পাকিস্তানেরও লাভ হবে: ইমরান খান
নভেম্বর ১৫, ২০১৯ ১৬:০০পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান গোটা অঞ্চলের বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী ইসলামাবাদে দক্ষিণ, পশ্চিম ও মধ্য এশিয়ায় শান্তি ও উন্নয়ন শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেছেন।
-
ইমরান খান বিরোধী বিক্ষোভের অনুমতি দেবে না পাকিস্তানের সিন্ধু প্রদেশ সরকার
নভেম্বর ১৫, ২০১৯ ১৫:০৫পাকিস্তানের পিপলস পার্টি জানিয়েছে, তারা সিন্ধু প্রদেশে জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের ডাকে তার সমর্থকদের বিক্ষোভ করার অনুমতি দেবে না।
-
সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ইরান থেকে টমেটো আমদানি করবে পাকিস্তান
নভেম্বর ১৩, ২০১৯ ১১:৩৮পাকিস্তানে সবজির বাজারে যে ঊর্ধ্বমুখী অবস্থা বিরাজ করছে তার রাশ টেনে ধরতে ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে টমেটোসহ বিভিন্ন রকমের সবজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ সরকার। দেশটির সবজির বাজারে এক মাসেরও বেশি আগে অস্থিতিশীল অবস্থা তৈরি হওয়ার পর এই সিদ্ধান্ত নিল পাকিস্তান।
-
কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে চিঠি লিখেছেন আলী শাহ গিলানি
নভেম্বর ১২, ২০১৯ ১৬:৪১ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরায় এবং এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপক প্রশংসা করেছেন কাশ্মীরের হুররিয়াত কনফারেন্সের নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি।
-
স্থগিত হলো নওয়াজের বিদেশ যাত্রা তবে টিকিট বাতিল হয় নি
নভেম্বর ১১, ২০১৯ ১৫:৪৯পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার বিষয়টি আজ সোমবার স্থগিত হয়ে গেছে। এক্সিট কন্ট্রোল লিস্টে এখনো তার নাম থাকার কারণে তিনি পাকিস্তান ছেড়ে লন্ডন যেতে পারেন নি।
-
বাবরি মসজিদ রায়: ন্যায় বিচারের দাবি সমুন্নত রাখতে ব্যর্থ ভারত: পাকিস্তান
নভেম্বর ১০, ২০১৯ ১৩:৫৯পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়ে ন্যায় বিচারের দাবি সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে ভারতের আদালত।
-
ভারতের সঙ্গে এতটা খারাপ সম্পর্ক আগে কখনো ছিল না: পাকিস্তান
নভেম্বর ০৯, ২০১৯ ২০:০৩ভারতের সঙ্গে সীমান্ত সহযোগিতা সত্ত্বেও ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে বর্তমানে জিরো পর্যায়ের যোগাযোগ রয়েছে। পাকিস্তানের কারতারপুর শহরে ভারতের শিখ পুণ্যার্থীদের জন্য সীমান্তের চেক পয়েন্ট খুলে দেয়ার যে পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ তার আগ মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী এ কথা বলেছেন।
-
করতারপুর করিডোর উদ্বোধন: ইমরান খানকে ধন্যবাদ দিলেন নরেন্দ্র মোদি
নভেম্বর ০৯, ২০১৯ ১৫:৪৮ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করতারপুর করিডোরের সূচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, ‘ভারতীয়দের আবেগকে সম্মান জানানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানাই। গুরুনানকের ৫৫০ তম জন্মবার্ষিকীর আগে করিডোরের উদ্বোধন হওয়ায় আমরা খুব খুশি।’