-
শক্ত অবস্থানে পাকিস্তান: ‘আমেরিকার সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করা হবে’
জানুয়ারি ০২, ২০১৮ ০৯:১৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান-বিরোধী বক্তব্যের পর আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ট্রাম্পের বক্তব্যের পর পাক সরকার ওয়াশিংটনের বিষয়ে শক্ত অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
-
বিশ্বকে সত্য জানাবে পাকিস্তান: খাজা আসিফ
জানুয়ারি ০২, ২০১৮ ০৮:১১পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, তার সরকার বিশ্ববাসীকে সত্য কথা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
-
মার্কিন রাষ্ট্রদূত তলব: ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান
জানুয়ারি ০২, ২০১৮ ০৭:৫৬পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর ইসলামাবাদ এ পদক্ষেপ নিয়েছে।
-
উত্তেজনার মধ্যে পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল পাকিস্তান- ভারত
জানুয়ারি ০১, ২০১৮ ১৬:৩৪পাকিস্তান এবং ভারত আজ(সোমবার) পরমাণু স্থাপনার তালিকা বিনিময়ে করেছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে একই সঙ্গে এ তালিকা বিনিময় করা হয়। তিন দশক আগের পুরানো দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এ বিনিময় হয়েছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই: সুষমা
জানুয়ারি ০১, ২০১৮ ১৪:৫১ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই বলে আভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক প্যানেলের কাছে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, তার ভাষায়, আন্তসীমান্ত সন্ত্রাসবাদ এবং গোলাগুলি পাকিস্তান বন্ধ না করা পর্যন্ত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরুর কোনো সম্ভাবনা নেই।
-
এক বছরে কাশ্মিরে নিহত ২৯১, আটক সাড়ে চার হাজারের বেশি
জানুয়ারি ০১, ২০১৮ ১৩:৫৫ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত এক বছরে নিরাপত্তা বাহিনীর হাতে ২৯১ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় নারী এবং ১৮ জন তরুণ রয়েছে বলে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে আজ এ কথা জানিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। কাশ্মির মিডিয়া সার্ভিসের গবেষণা শাখা এ তথ্য দিয়েছে।
-
পাক-ভারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের গোপন বৈঠক কিসের ইঙ্গিত?
জানুয়ারি ০১, ২০১৮ ১৩:২০পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল নাসের খান জানজুয়া এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোপন বৈঠক করেছেন। ডিসেম্বর মাসের ২৬ তারিখে এ বৈঠক ব্যাংককের একটি 'নিরপেক্ষ এলাকায়' অনুষ্ঠিত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম।
-
সিয়াচেনে তুষার ধসে ৫ পাকিস্তানি সেনা নিখোঁজ
ডিসেম্বর ৩০, ২০১৭ ১২:৫৪পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের সিয়াচেন হিমবাহে তুষার ধসে দেশটির ৫ সেনা নিখোঁজ হয়েছে। উদ্ধার অভিযানের জন্য ভারি যন্ত্রপাতি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী।
-
'ইরান-পাকিস্তান সীমান্তকে বন্ধুত্বের সীমান্তে রূপান্তরের যৌথ তৎপরতা চলছে'
ডিসেম্বর ২৯, ২০১৭ ১৩:০১পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ইরান-পাকিস্তান সীমান্তকে শান্তি এবং বন্ধুত্বের সীমান্তে রূপান্তরের যৌথ তৎপরতা চলছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর এ কথা বলেছেন।
-
শাহবাজ সৌদিতে, নওয়াজও যাচ্ছেন: নানা গুঞ্জন
ডিসেম্বর ২৯, ২০১৭ ০৯:৩২পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিশেষ সফরে সৌদি আরব যাচ্ছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে, সৌদি সফরের সময় তিনি দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।