-
শক্তিশালী পাকিস্তান দেখতে চায় তুরস্ক: এরদোগান
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১৪:১৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্রে শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায়। গতকাল (শুক্রবার) ইস্তাম্বুলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
-
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় মার্কিন ড্রোন হামলা: নিহত ৩
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ০৭:০৯মার্কিন চালকহীন বিমান বা ড্রোন হামলায় পাকিস্তানের অন্তত ৩ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির উপজাতি অধ্যুষিত খুরররম এজেন্সিতে এ হামলা চালানো হয়। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর এই প্রথম হামলা হলো।
-
বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল পাকিস্তান
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ২০:৪০ইন্ডিপেন্ডেন্স কাপের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পাশাপাশি ট্রফি জয়ের আনন্দটাও উপভোগ করল সরফরাজ আহমেদের দল। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে বোমা হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম নিষিদ্ধই ছিল।
-
'আফগানিস্তান নিয়ে পাকিস্তানের ভূমিকাকে সমর্থন করেছে ইরান-চীন-তুরস্ক'
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১৫:০০পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, আফগানিস্তান নিয়ে ইসলামাবাদের ভূমিকাকে সমর্থন করেছে ইরান, চীন এবং তুরস্ক। আফগান সংকট সামরিক ভাবে সমাধান করা সম্ভব নয় এবং এ সংকট রাজনৈতিক ভাবে নিরসন করতে হবে বলেও জানান তিনি।
-
পাকিস্তান-বিরোধী নিষেধাজ্ঞায় ভেটো দেবে চীন ও রাশিয়া
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ০৮:১৫পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার আনা যেকোনো নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটো দেয়ার আশ্বাস দিয়েছে চীন ও রাশিয়া। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
-
যুদ্ধবিরতি লঙ্ঘন: ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৪:৫৮পাকিস্তানে নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনারকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হওয়ার একদিন পর উপ হাইকমিশনার জেপি সিংকে তলব করা হয়।
-
সিপিইসি’র বিরুদ্ধ ভারতের নাশকতা তৎপরতা চালানোর অভিযোগ করলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৭:১১পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে ভারত।
-
পাক-আফগান সীমান্তে যৌথ টহলে সম্মত ইসলামাবাদ: প্রধানমন্ত্রী আব্বাসি
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৬:৩৯পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে আফগানিস্তান সীমান্তে যৌথ টহল ব্যবস্থা চালু করতে সম্মত রয়েছে ইসলামাবাদ।
-
ইন্ডিপেন্ডেন্স কাপ: বিশ্ব একাদশকে হারিয়ে পাকিস্তানের শুভ সূচনা
সেপ্টেম্বর ১২, ২০১৭ ২২:১৬দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে শুভ সূচনা করেছে স্বাগতিক পাকিস্তান। সাড়ে আট বছর পর আইসিসির তত্ত্বাবধানে পাকিস্তানে অনুষ্ঠিত ইন্ডিপেন্ডেন্স কাপে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়ে ১-০ তে লিড নিল সরফরাজ আহমেদের দল।
-
পাকিস্তানের ক্ষতির জন্য ভারতের সঙ্গে হাত মেলাব না: আফগান রাষ্ট্রদূত
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১৬:০৫পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ড. ওমর জাখিলওয়াল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইসলামাবাদের ক্ষতি করার জন্য ভারতের সঙ্গে মিলে তার দেশ কোনো কাজ করবে না।