-
বিনা শর্তে ভারতকে আলোচনার টেবিলে ফেরা উচিত: পাক হাইকমিশনার
আগস্ট ০২, ২০১৭ ০৭:৫৪ভারতে নিযুক্ত পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার আবদুল বাসিত বলেছেন, বিনা শর্তে নয়াদিল্লিকে আলোচনার টেবিলে ফিরে আসা উচিত। টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক নিবন্ধে এ আহ্বান জানান তিনি।
-
উন্নয়নের স্বার্থে পাকিস্তানের উচিত আমেরিকার সঙ্গ ত্যাগ করা : ইমরান খান
আগস্ট ০২, ২০১৭ ০৭:২৬পাকিস্তানের বিরোধী দলের নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে ইসলামাবাদকে আমেরিকার সঙ্গ ত্যাগ করা এবং ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ কথিত যুদ্ধ থেকে সরে আসা উচিত।
-
নতুন প্রধানমন্ত্রী হলেন খাকান আব্বাসি: পাক সংসদে নওয়াজের প্রশংসা
আগস্ট ০১, ২০১৭ ১৫:০০পাকিস্তানের সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে।আজ (মঙ্গলবার) দেশটির জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে তাকে ২৮তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর নওয়াজ শরীফ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কারণে আব্বাসিকে নতুন প্রধানমন্ত্রী করা হলো।
-
সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন নওয়াজ শরীফ
জুলাই ৩০, ২০১৭ ১৫:০০পাকিস্তানের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার সরকারি বাসভবন ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে মারিতে উঠেছেন। তার সঙ্গে গেছেন স্ত্রী কলসুম নওয়াজ, মেয়ে মারিয়াম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন সফরদার।
-
জেলে যেতে পারেন নওয়াজ শরীফ
জুলাই ৩০, ২০১৭ ০৮:০৭পাকিস্তানের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কারাগারে যেতে পারেন। গত শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজকে অযোগ্য ঘোষণা করে যে রায় দিয়েছে তা কোনো গতানুগতিক রায় নয়। নওয়াজ শরীফ কতদিনের জন্য অযোগ্য থাকবেন রায়ে তা পরিষ্কার করে বলা হয় নি; তবে বহু আইন বিশেষজ্ঞ মনে করছেন- এ রায় যাবজ্জীবনের জন্য।
-
কাশ্মিরের সহিংস অস্থিতিশীলতার জন্য পাকিস্তান দায়ী নয়: ওমর আবদুল্লাহ
জুলাই ৩০, ২০১৭ ০৩:৪৬ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মু এবং কাশ্মিরের ঘোলা পানিতে পাকিস্তান মাছ শিকার করে তবে কাশ্মিরের সহিংস অস্থিতিশীলতা তারা তৈরি করেনি।
-
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন: সংসদ অধিবেশন ডেকেছেন পাক প্রেসিডেন্ট
জুলাই ২৯, ২০১৭ ২৩:৩৭পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ১ আগস্ট জাতীয় সংসদের নিম্নকক্ষের অধিবেশন ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেইন।
-
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন আব্বাসি, নির্বাচনের জন্য পদত্যাগ করছেন শাহবাজ
জুলাই ২৯, ২০১৭ ২১:১১পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক জ্বালানিমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি। নওয়াজ শরীফকে দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার পর নওয়াজের নেতৃত্বাধীন মুসলিম লীগ আব্বাসিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে।
-
প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন নওয়াজ শরীফ?
জুলাই ২৮, ২০১৭ ২০:৫৮পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের ছোট ভাই শাহবাজ শরীফকে ক্ষমতায় দেখতে চান সদ্য পদত্যাগ করা নওয়াজ শরীফ। কথিত পানামাগেইট কেলেংকারির মামলায় শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের এক সর্বসম্মত রায়ে তিনি পদত্যাগ করেন।
-
ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে চেয়েছিলেন মুশাররফ
জুলাই ২৮, ২০১৭ ২০:২৮২০০২ সালে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে চেয়েছিলেন পাকিস্তানের সে সময়কার সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ। তবে ভারতের পাল্টা হামলার আশংকায় তিনি চূড়ান্তভাবে সে সিদ্ধান্ত নেন নি।