-
কে হচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী?
জুলাই ২৮, ২০১৭ ১৪:৩৬আদালতের রায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরীফ সরে দাঁড়ানোর পর দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হবেন তাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তবে ক্ষমতাসীন মুসলিম লীগের প্রধান হিসেবে নওয়াজ শরীফ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদের জন্য পছন্দের যেকোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারবেন। এছাড়া, জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকায় নওয়াজের দলই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে সরকার পরিচালনা করতে পারবে।
-
পদত্যাগ করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
জুলাই ২৮, ২০১৭ ১১:২৭পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কথিত 'পানামাগেইট' কেলেংকারির মামলায় আদালত তাকে আজ (শুক্রবার) অযোগ্য ঘোষণা করার পরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
-
শোকরানা নামায পড়বে ইমরানের দল
জুলাই ২৮, ২০১৭ ১০:৫৯পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করার পর ইমরান খানের তেহরিকে ইনসাফ দল রায়কে স্বাগত জানিয়েছে। দলটি ঘোষণা করেছে, এ রায়ের পর তারা শোকরানা নামায আদায় করবে।
-
নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট
জুলাই ২৮, ২০১৭ ০৮:৫৬পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পানামাগেইট কেলেংকারির মামলায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এ রায়ের পর নওয়াজ শরীফকে এখন ক্ষমতা থেকে সরে যেতে হবে।
-
পরিস্থিতি জটিল: রাজনীতি ছাড়ছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই ২৭, ২০১৭ ১৫:১৫পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, পানামগেইট কেলেংকারি নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়ার পর তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
-
পাকিস্তানের সমর্থন ছাড়া আফগানিস্তানে জয়ী হতে পারবে না আমেরিকা
জুলাই ২৭, ২০১৭ ০৮:৪৫মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছেন, সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা গেছে যে পাকিস্তানের সমর্থন ছাড়া আফগানিস্তানে বিজয়ী হতে পারবে না আমেরিকা।
-
লাহোরে মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের কাছে আত্মঘাতী বোমা হামলা: নিহত ২৫
জুলাই ২৪, ২০১৭ ১৪:১৯পাকিস্তানের লাহোর নগরীর একটি সবজি বাজারে আজ (সোমবার) আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশসহ অন্তত ২৫ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে।
-
পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী অভিযানের অর্থ সরবরাহ বন্ধ করল আমেরিকা
জুলাই ২২, ২০১৭ ০৭:০৪আমেরিকা পাকিস্তানের সামরিক বাহিনীকে সন্ত্রাস বিরোধী অভিযানের ব্যয় বাবদ অর্থ সরবরাহ বন্ধ করে দিয়েছে। হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে এ অর্থ প্রদান বন্ধ করে দেয়া হয়।
-
‘কাশ্মিরে পাক সেনাবাহিনীর জবাবি হামলায় ৫ ভারতীয় সেনা নিহত’
জুলাই ২০, ২০১৭ ০৭:০৪কাশ্মির সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর জবাবি হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক সেনাসহ তিন পাকিস্তানি নিহত এবং ১৩ জন আহত হওয়াকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে।
-
জে. রাহিলের কাছে পরমাণুর গোপন তথ্য; কেন তিনি সৌদি আরবে?
জুলাই ১৯, ২০১৭ ২১:০০সৌদি নেতৃত্বাধীন কথিত ইসলামি সামরিক জোটের কমান্ডার হিসেবে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দায়িত্ব নেয়ার প্রতিবাদে সরকারকে নাস্তানাবুদ করেছেন দেশটির সিনেট সদস্যরা।