-
কাশ্মিরে মুসলমানদের সংখ্যালঘুতে পরিণত করার চেষ্টা চলছে: পাকিস্তান
মে ১৪, ২০১৭ ০৮:০৪ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনসংখ্যায় পরিবর্তন আনতে নয়াদিল্লি চেষ্টা করছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা চিঠিতে এ অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
-
পাক-চীন অর্থনৈতিক করিডর নির্মাণ জোরদার করুন: চীনা প্রেসিডেন্ট
মে ১৩, ২০১৭ ১৪:১১চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নির্মাণের কাজ জোরদার করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ (শনিবার) বেইজিংয়ের গ্রেট হলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।
-
‘পাকিস্তান-তুরস্ক যৌথভাবে অ্যাটাক হেলিকপ্টার বানাবে’
মে ১৩, ২০১৭ ০৮:৩১পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে ইসলামাবাদ তুরস্কের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তিতে সই করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রী রানা তানভীর ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।
-
সিন্ধু নদে বিদ্যুৎ উৎপাদন করবে পাকিস্তান: বিপুল অর্থ দিচ্ছে চীন
মে ১৩, ২০১৭ ০৭:৩১সিন্ধু নদের জলপ্রপাত উন্নয়নের জন্য পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীন। উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন হলে সেখান থেকে প্রতিদিন ৪০ হাজার মেগাওয়াট পানিবিদ্যুৎ উৎপাদন করবে পাকিস্তান।
-
ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির জন্য পাকিস্তান দায়ী: আমেরিকা
মে ১২, ২০১৭ ১৪:৩৫প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে আমেরিকা। এছাড়া, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার কারণে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আরো হামলার পথ করে দেবে বলে উল্লেখ করেছে দেশটি। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস গোয়েন্দা বিষয়ক সিনেট কমিটিতে শুনানির সময় এ কথা বলেছেন।
-
পাক সিনেটের ডেপুটি চেয়ারম্যানের গাড়ি বহরে হামলা: নিহত ২৫, আহত ৩৫
মে ১২, ২০১৭ ১৩:৫৮পাকিস্তানের সিনেটের ডেপুটি চেয়ারম্যান মাওলানা গাফুর হায়দারির গাড়ি বহরে আজ(শুক্রবার) শক্তিশালী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাওলানা হায়দারিও আছেন। তবে খুবই সামান্য আঘাত পেয়েছেন তিনি।
-
ভারতীয় বিশেষজ্ঞদের ধারণা: আইসিজে’র রায় পাকিস্তানের জন্য প্রযোজ্য হবে না
মে ১২, ২০১৭ ০৬:৫৯পাকিস্তানে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় কথিত গুপ্তচর কুলভূষণ যাদবের বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় হয় ইসলামাবাদের জন্য প্রযোজ্য হবে না। ভারতীয় বিশেষজ্ঞদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আজ(শুক্রবার) এ খবর দিয়েছে।
-
ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব করল পাকিস্তান
মে ১১, ২০১৭ ২১:২৫সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের গোলাগুলির প্রতিবাদ ও নিন্দা জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে পাকিস্তান। সর্বসাম্প্রতিক এ গোলাগুলির ঘটনায় ২০০৩ সালের শান্তিচুক্তি লঙ্ঘন ও এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি।
-
সন্ত্রাসবাদের প্রতি নিজের সমর্থন আড়াল করতে চাইছে ভারত: পাকিস্তান
মে ১০, ২০১৭ ১৪:৫৭পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা কলভূষণ যাদবের ফাঁসির আদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করার মাধ্যমে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উস্কে দেয়ার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
-
ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল পাকিস্তান
মে ০৯, ২০১৭ ১৬:২৯পাকিস্তানের ইরানের রাষ্ট্রদূতকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ(মঙ্গলবার) তলব করা হয়েছে। ইরানি সেনাপ্রধানের সাম্প্রতিক এক বিবৃতিতে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য রাষ্ট্রদূত মেহেদী হোনারদোস্তকে তলব করা হয়।