-
উরির হামলা: মুক্তি পেয়ে পাকিস্তানে ফিরেছে ২ কিশোর
মার্চ ১২, ২০১৭ ০৫:২৪ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আটক দুই পাকিস্তানি কিশোরকে পাকিস্তানে ফেরৎ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে শেষ পর্যন্ত ভারত তাদের মুক্তি দেয়।
-
‘কাশ্মির নিয়ে পাকিস্তান ও ভারতের সঙ্গে আলোচনা করবেন জাতিসংঘ মহাসচিব’
মার্চ ১১, ২০১৭ ০৯:৩৬কাশ্মির নিয়ে পাকিস্তান এবং ভারতের সঙ্গে আলোচনার কথা ভাবছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে এ আলোচনা করা হতে পারে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।
-
পাকিস্তানের ১৯ বিদ্যুৎ খাতে চীন বিনিয়োগ করবে ৩৫০০ কোটি ডলার
মার্চ ১০, ২০১৭ ০৮:৪৪পাকিস্তানের ১৯ বিদ্যুৎ খাতে ৩,৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানিগুলো । চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের আওতাধীন এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২,১৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।
-
কাশ্মির সীমান্তে নজরদারির ড্রোন মোতায়েন করল ভারত
মার্চ ০৯, ২০১৭ ০৬:১৩ভারত নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ড্রোন মোতায়েন করেছে। পাকিস্তানের বিরুদ্ধে নজরদারির লক্ষ্যে পুঞ্চ এবং রাজৌরি সীমান্তে আমেরিকার তৈরি ড্রোন মোতায়েন করা হয়েছে।
-
উরি হামলা: প্রমাণ না থাকায় ২ পাকিস্তানি কিশোরকে মুক্তি দিল ভারত
মার্চ ০৮, ২০১৭ ১৯:১৯ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আটক দুই পাকিস্তানি কিশোরকে শেষ পর্যন্ত মুক্তি দিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আজ (বুধবার) জানিয়েছে, সন্ত্রাসীদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে তাদের মুক্তি দেয়া হয়।
-
ভারত-পাকিস্তানকে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য করার আহ্বান জানাল চীন
মার্চ ০৮, ২০১৭ ০৯:২৬ভারতের পাশাপাশি পাকিস্তানকেও পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজি’র সদস্য করে নেয়ার আহ্বান জানিয়েছে চীন। নয়াদিল্লিতে ভারতীয় ইন্সটিটিউট অব ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালাইসিস আয়োজিত ১৯তম এশিয় নিরাপত্তা সম্মেলনে এ আহ্বান জানান চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কর্মকর্তা মা শিয়াংউ।
-
বিশ্বকাপ ফুটবল এবং প্রতিরক্ষা উৎপাদনে পাক সামরিক বাহিনীর সহায়তা চাইল কাতার
মার্চ ০৮, ২০১৭ ০৮:৩৭সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে পাকিস্তানি সামরিক বাহিনীর সহায়তা চেয়েছে কাতার। পাশাপাশি ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাক বাহিনীর সহায়তাও চেয়েছে দেশটি।
-
চীন সফর করেছেন আফগান তালেবানের আলোচকরা
মার্চ ০৭, ২০১৭ ০৮:২০আফগানিস্তানের তালেবানের শীর্ষস্থানীয় কয়েকজন আলোচক সম্প্রতি চীন সফর করেছেন। চীনের সরকারি আমন্ত্রণে এ সফর করেন তারা। তালেবানের দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
-
পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় কাতার
মার্চ ০৭, ২০১৭ ০৭:৪৮পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছে কাতার। কাতারের প্রতিরক্ষামন্ত্রী ড. খালিদ বিন মোহাম্মদ আলে আতিয়েহ্র সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বৈঠকের সময় দোহার পক্ষ থেকে এ ইচ্ছা ব্যক্ত করা হয়। জেনারেল বাজওয়া গতকাল সরকারি সফরে কাতার গেছেন।
-
ভারতের দীর্ঘতম পতাকাকে গোয়েন্দা তৎপরতায় লাগানো হচ্ছে: পাকিস্তানের দাবি
মার্চ ০৬, ২০১৭ ২১:৩৭ভারতের দীর্ঘতম পতাকাকে গোয়েন্দা তৎপরতায় ব্যবহার করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। আত্তারি সীমান্তে ১১০ মিটার উঁচু দণ্ডে এ পতাকা লাগানো হয়েছে এবং পাকিস্তানের লাহোর নগরী থেকে এটি দেখা যায়।