-
প্রতিবেশী ইরাকের ঐক্য এবং অখণ্ডতাকে ইরান সবসময় গুরুত্ব দেয়
মে ০৫, ২০২২ ০৯:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী ইরাকের ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতাকে তেহরান সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে গতকাল (বুধবার) শেষ বেলায় টেলিফোন আলাপে এসব কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট।
-
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং বিশ্লেষক প্রতিক্রিয়া
এপ্রিল ২৭, ২০২২ ১৬:০৮রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠটি কখনো মাঠ নয়, পরিত্যক্ত সম্পত্তি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘আপাতত থানার জন্য এটাই নির্দিষ্ট জায়গা। বরাদ্দ হওয়ায় জায়গাটি পুলিশেরই। আজ বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
-
প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ৩২ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল বাড়ি ও জমি
এপ্রিল ২৬, ২০২২ ১১:০৯প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় সারাদেশে ৩২ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি ও জমি প্রদান করা হয়েছে।
-
উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় সবার দায়িত্ব বেড়েছে: প্রধানমন্ত্রী
এপ্রিল ২১, ২০২২ ১০:৪৫উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় সবার দায়িত্ব বেড়েছে উল্লেখ করে, তা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র ও নরসিংদীতে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চারটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
-
পাল্টা নিষেধাজ্ঞা: রাশিয়ায় ঢুকতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
এপ্রিল ১৬, ২০২২ ১৫:২৩ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির ১৩ জন মন্ত্রী ও সাংসদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
ইরানের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক চায় পাকিস্তান: শাহবাজ শরীফ
এপ্রিল ১২, ২০২২ ০২:০০পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ‘বন্ধু ও ভ্রাতৃপ্রতীম’ দেশ ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল (সোমবার) পাকিস্তানের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এক বক্তব্যে তার এ আগ্রহের কথা জানান।
-
পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ
এপ্রিল ১১, ২০২২ ১৩:৪৭পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ (নাওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ছোট ভাই।
-
প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বয়কট করল ইমরানের দল; পদত্যাগের সিদ্ধান্ত
এপ্রিল ১১, ২০২২ ১৩:৩২পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বয়কট করেছে দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। একইসঙ্গে তারা সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।
-
ইমরান খানের সমর্থনে পাকিস্তান জুড়ে লাখ লাখ মানুষের মিছিল
এপ্রিল ১১, ২০২২ ০৩:০৩পাকিস্তানে সরকার পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির আয়োজনে রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার ও লাহোরসহ অন্যান্য বড় শহরে রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন আগামীকাল, প্রার্থী শাহবাজ ও কোরেশি
এপ্রিল ১০, ২০২২ ১৪:০৩পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামীকাল (সোমবার) নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। আজ ছিল এই পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সুযোগ।