-
হরমুজ প্রণালী নিয়ে ইরানের উদ্যোগ স্থায়ী শান্তি আনবে: রুহানি
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৭:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তার দেশ যে উদ্যোগ নিয়েছে তাতে পারস্য উপসাগরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭৪তম বার্ষিক অধিবেশনে প্রেসিডেন্ট রুহানি ইরানের পরিকল্পনা তুলে ধরবেন। তিনি বলেছেন, এ অঞ্চল থেকে বিদেশি সেনারা যতক্ষণ পর্যন্ত চলে না যাবে ততক্ষণ পর্যন্ত শান্তির এই লক্ষ্য অর্জন করা যাবে না।
-
প্রতিবেশীদের জন্য শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছে ইরান: কমান্ডার
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১৬:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি বলেছেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী এলাকায় টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর এলাকায় ইরান যৌথ মহড়া থেকে প্রতিবেশী দেশগুলোকে শান্তি এবং বন্ধুত্বের বার্তা পাঠিয়েছে।
-
'মার্কিন ক্ষেপণাস্ত্র এবং রাডার ব্যবস্থা সৌদিতে চালানো হামলা ঠেকাতে ব্যর্থ'
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১২:৩৯মার্কিন ডেস্ট্রয়ার বহর, ক্ষেপণাস্ত্র, এবং রাডার ব্যবস্থা সৌদি আরবকে প্রতিরক্ষা দিতে শোচনীয় ভাবে ব্যর্থ হচ্ছে। এ সব ক্ষেপণাস্ত্র, ডেস্ট্রয়ার এবং রাডার বিক্রির সময়ে আমেরিকার যে সব গুণাগুণের কথা ফলাও করে প্রচার করেছিল যুদ্ধের বাস্তবতার মুখে তার সবই শেষ পর্যন্ত ফাঁকা বুলি হিসেবে প্রমাণিত হচ্ছে। রুশ সামরিক বাহিনীর উচ্চ পদস্থ সূত্র থেকে এটি জানানো হয়েছে।
-
মার্কিন নেতৃত্বাধীন টহল বাহিনীতে যোগ দেবে না ইরাক
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৭:৪৭ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্য উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার নামে মার্কিন নেতৃত্বাধীন যে টহল বাহিনী গঠন করা হয়েছে তাতে ইরাক যোগ দেবে না। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের বাহিনী গঠনের কারণে এ অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে।
-
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে জার্মান চ্যান্সেলরের অভিমত
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১৪:৪১জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়ন মনে করে পশ্চিম এশিয়াসহ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে পরমাণু সমঝোতার বিরাট ভূমিকা রয়েছে। তাদের মতে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার মাধ্যমে পারস্য উপসাগরসহ সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অস্থিতিশীলতা শুরু হয়েছে।
-
‘কিছু আরব দেশ মধ্যপ্রাচ্যের বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে’
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ০৪:১৭কিছু আরব দেশ ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে তাকে তাদের অতীত রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে তেহরান। মিশরের রাজধানী কায়রোয় আরব কমিটির ১২তম বৈঠকের সমাপনি বিবৃতিতে ওই অভিযোগ উত্থাপন করা হয়েছে।
-
পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর ইরান: জেনারেল বাকেরি
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ০১:৪২ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশের সেনাবাহিনী পারস্য উপসাগরের নিরাপত্তা ও ইরানের স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর।
-
ইরান বিরোধী নৌ-জোট গড়ার মার্কিন প্রস্তাব ভেস্তে যাওয়ার রহস্য
আগস্ট ৩০, ২০১৯ ১৪:২৫ইরানের ওপর চাপ জোরদারের লক্ষ্যে মার্কিন সরকার পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌ-জোট গড়ে তোলার যে আহ্বান জানিয়েছে কয়েক সপ্তাহ পরও তাতে তেমন কেউ সাড়া দেয়নি। বরং বিশ্বের বহু দেশ, এমনকি ইউরোপীয় জোটও এর বিরোধিতা করেছে।
-
ইরান-বিরোধী সামরিক জোটে জড়াবে না ইউরোপ: ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ৩০, ২০১৯ ০৬:১০ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, পারস্য উপসাগরে আমেরিকার নেতৃত্বে যে সামরিক জোট গঠনের চেষ্টা চলছে তাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যোগ দেবে না।
-
পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টির কারণ ও এর পরিণতি: পর্ব-দুই
আগস্ট ২৫, ২০১৯ ১৬:৪৩ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু সমঝোতা সই হয়েছে ব্রিটেন তার অন্যতম শরীক দেশ। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় ব্রিটেন এর নিন্দা জানালেও বাস্তবে লন্ডন ওয়াশিংটনের তেহরান বিরোধী কর্মকাণ্ডের সহযোগী ও সমর্থক।