• রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ফরাসি সংসদে ভোট

    রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ফরাসি সংসদে ভোট

    এপ্রিল ২৯, ২০১৬ ১১:৪৭

    রাশিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের সংসদ সদস্যারা। ফরাসি সংসদের নিম্নকক্ষে গতকাল (বৃহস্পতিবার) প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৫৫টি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করে ভোট দিয়েছেন ৪৪ জন সংসদ সদস্য। ৫৭৭ জন সংসদ সদস্যের মধ্যে ১০১ জন ভোটাভুটিতে অংশ নেন। তবে, সংসদে পাস হওয়া প্রস্তাব মানতে বাধ্য নয় সরকার।

  • অস্ট্রেলিয়াকে সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেল ফ্রান্স

    অস্ট্রেলিয়াকে সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেল ফ্রান্স

    এপ্রিল ২৬, ২০১৬ ১৩:২৯

    অস্ট্রেলিয়াকে ১২টি সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেয়েছে ফ্রান্স। ৪,০০০ কোটি ডলারের লোভনীয় এ চুক্তি পাওয়ার জন্য বিজয়ী দেশটিকে জার্মানি ও জাপানকে হারাতে হয়েছে। সম্প্রতি, অস্ট্রেলিয়া সামরিক খাতে যে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার আওতায় এসব সাবমেরিন কিনবে ক্যানবেরা।

  • ফ্রান্সে শ্রম আইন সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে ৩ লাখ মানুষের বিক্ষোভ

    ফ্রান্সে শ্রম আইন সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে ৩ লাখ মানুষের বিক্ষোভ

    মার্চ ১০, ২০১৬ ১০:৩৬

    ফ্রান্স সরকারের পক্ষ থেকে শ্রম আইন সংশোধনের যে উদ্যোগ নেয়া হয়েছে তার প্রতিবাদে রাজধানী প্যারিসসহ সারাদেশে লাখ লাখ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, বুধবারের এ বিক্ষোভে অন্তত তিন লাখ মানুষ অংশগ্রহণ করেন। তবে ফরাসি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পরিসংখ্যানের ব্যাপারে সংশয় প্রকাশ করেছে।

  • সৌদি যুবরাজকে সর্বোচ্চ খেতাব দিয়ে তোপের মুখে ওলাঁদ

    সৌদি যুবরাজকে সর্বোচ্চ খেতাব দিয়ে তোপের মুখে ওলাঁদ

    মার্চ ০৭, ২০১৬ ১৪:১৯

    ৭ মার্চ (রেডিও তেহরান): সৌদি আরবের অন্যতম যুবরাজ এবং উপ প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন নায়েফকে গোপনে সর্বোচ্চ খেতাব ‘লিজন অব অনার’-এ ভূষিত করায় তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এ পুরস্কারের বিরুদ্ধে দেশটির সামাজিক গণমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, যেখানে সৌদি আরবে কঠোরভাবে ও ব্যাপকহারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেখান যুবরাজ নায়েফ কী করে এই পুরস্কার পান?

  • আসাদের প্রতি সমর্থন বন্ধ করতে হবে রাশিয়াকে: ফ্রান্স

    আসাদের প্রতি সমর্থন বন্ধ করতে হবে রাশিয়াকে: ফ্রান্স

    ফেব্রুয়ারি ২০, ২০১৬ ০৯:৪১

    ২০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি রাশিয়ার সমর্থন দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। সিরিয়ায় তুর্কি হামলা বন্ধের জন্য জাতিসংঘে তোলা রাশিয়ার প্রস্তাব পশ্চিমা দেশগুলো নাকচ করার পর তিনি এ কথা বললেন। ওলাঁদ আশংকা প্রকাশ করেন, সিরিয়ায় তুর্কি হামলা বাড়ানোর কারণে তুরস্কের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হতে পারে।

  • সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করুন: তুরস্ককে ফ্রান্স

    সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করুন: তুরস্ককে ফ্রান্স

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২২:৩৮

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার কুর্দি এলাকায় বোমাবর্ষণ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। প্যারিস বলেছে, তুর্কি বোমাবর্ষণে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি আরো খারাপ হবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের কুর্দি অধ্যুষিত এলাকায় তুর্কি বোমাবষর্ণে পরিস্থিতির অবনতি হওয়ায় প্যারিস উদ্বিগ্ন বলেও উল্লেখ করা হয়েছে।

  • শরণার্থীদের মসজিদ এবং গির্জা গুড়িয়ে দিল ফরাসি সরকার

    শরণার্থীদের মসজিদ এবং গির্জা গুড়িয়ে দিল ফরাসি সরকার

    ফেব্রুয়ারি ০২, ২০১৬ ০৯:১০

    ২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ফরাসি কর্তৃপক্ষ শরণার্থীদের একটি মসজিদ এবং গির্জা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। বন্দর নগরী ক্যালাসিস’এ ‘জঙ্গল’ হিসেবে পরিচিত শরণার্থী শিবিরে গতকাল এ ঘটনা ঘটেছে। এ শিবিরে সিরিয়া, সুদানসহ অন্যান্য দেশের হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।

  • ‘সন্ত্রাসী’দের নাগরিকত্ব বাতিলের বিল: পদত্যাগ করলেন ফরাসি বিচারমন্ত্রী

    ‘সন্ত্রাসী’দের নাগরিকত্ব বাতিলের বিল: পদত্যাগ করলেন ফরাসি বিচারমন্ত্রী

    জানুয়ারি ২৭, ২০১৬ ১৪:৪৩

    ২৭ জানুয়ারি (রেডিও তেহরান): সন্ত্রাস বিরোধী একটি বিতর্কিত বিল সংসদে উত্থাপনের জের ধরে পদত্যাগ করেছেন ফ্রান্সের বিচারমন্ত্রী ক্রিশ্চিয়ান তাউবিরা। সন্ত্রাসের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ফরাসি নাগরিকত্ব কেড়ে নেয়ার বিধান রেখে একটি বিতর্কিত বিল পার্লামেন্টে উত্থাপনের আগ মুহূর্তে সরে দাঁড়ালেন তিনি।