-
ইসরাইলি হামলায় ফিলিস্তিনি পার্লামেন্ট স্পিকার শহীদ; ইরানের শোক প্রকাশ
নভেম্বর ১৯, ২০২৩ ০৬:০১ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় প্রখ্যাত ফিলিস্তিনি রাজনীতিবিদ ও ভারপ্রাপ্ত পার্লামেন্ট স্পিকার আহমাদ বাহারের শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। তেহরান বলেছে, এ হত্যাকাণ্ডের মাধ্যমে নিজের অপরাধী চরিত্র বিশ্ববাসীর সামনে আরো বেশি উন্মোচন করে দিয়েছে তেল আবিব।
-
গাজায় আরো ৬ ইসরাইলি সেনার নিহত হওয়ার স্বীকারোক্তি
নভেম্বর ১৯, ২০২৩ ০৫:৫৩অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরো ছয় ইসরাইলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে ইহুদিবাদী সেনা কর্তৃপক্ষ।
-
গাজার এক স্কুলে ইসরাইলি হামলায় ২০০ ফিলিস্তিনি শহীদ
নভেম্বর ১৮, ২০২৩ ১৬:৩৮উত্তর গাজার আল-ফাখুরা স্কুলে ইসরাইলি বোমা হামলায় দুইশ'র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের নির্বিচার হামলা থেকে বাঁচতে জাবালিয়া এলাকার এই স্কুলে হাজার হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।
-
গাজার শিশুদের সমর্থনে তেহরানে মহাসমাবেশ; গ্রাম-গঞ্জেও মিছিল
নভেম্বর ১৮, ২০২৩ ১৫:৩০গাজার শিশুদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাজধানী তেহরানের ইনকিলাব চত্বরে বিশাল জনসমাবেশ হয়েছে। আজ বিকেলে এই সমাবেশের আয়োজন করা হয়। তবে দেশের অন্যান্য শহর ও গ্রামে সকাল থেকেই বিক্ষোভ ও সমাবেশ শুরু হয় এবং তা সন্ধ্যা পর্যন্ত চলে।
-
হাসপাতালে হামলার মধ্য দিয়ে ইসরাইলের আসল চেহারা ফুটে উঠেছে: কানয়ানি
নভেম্বর ১৮, ২০২৩ ১৩:৫৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: হাসপাতালগুলোতে হামলা মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশনের সকল মানদণ্ডের সাথে সাংঘর্ষিক। জনাব নাসের কানয়ানি সাফি বলেন: হাসপাতালগুলোতে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরাইলের অপরাধমূলক প্রকৃতি প্রকাশ পেয়েছে।
-
ইসরাইলের সঙ্গে সহাবস্থান করতে পারবেন না ফিলিস্তিনিরা
নভেম্বর ১৮, ২০২৩ ১০:৩১পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের বেশিরভাগ নাগরিক বলেছেন, তারা এমন একটি ভবিষ্যত কল্পনা করতে পারেন না যেখানে তারা ইসরাইলের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারেন। আরব ওয়ার্ল্ড ফর রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট বা এডাব্লিউআরএডি পরিচালিত এক জরিপ ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
-
গাজায় শরণার্থী শিবিরে বিমান হামলায় ২০ ফিলিস্তিনি শহীদ; হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ
নভেম্বর ১৭, ২০২৩ ১৬:০০ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়ার আন নুসিরাত শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজার অন্যান্য স্থানেও ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে।
-
অনবরত যুদ্ধে উসকানি দিয়ে ইসরাইল এখন গাজায় যেসব লক্ষ্য অর্জনের চেষ্টা করছে
নভেম্বর ১৭, ২০২৩ ১৫:৪৩জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদিও ৪০ দিন বিলম্বের পর শেষ পর্যন্ত গাজায় অস্থায়ী ও মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাস করতে সফল হয়েছে, কিন্তু ইসরাইল এই প্রস্তাবকে সম্পূর্ণ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে।
-
ফিলিস্তিন ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ: ইরানি আলেম
নভেম্বর ১৭, ২০২৩ ১৪:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ আবু তোরাবিফার্দ বলেছেন, পশ্চিম এশিয়া তথা গোটা বিশ্বে সংকটের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব।
-
গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের চেষ্টা করলে ইসরাইল মুছে যাবে
নভেম্বর ১৬, ২০২৩ ১৭:৪১লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কারের চেষ্টা করে তাহলে স্বয়ং ইসরাইল চিরদিনের জন্য মুছে যাবে। তিনি আরো বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করার জন্য মার্কিন স্বার্থে হামলা করা উচিত।