-
ইরানের ১৯ প্রদেশে প্রবল বন্যা: চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা
মার্চ ২৫, ২০২০ ০৩:২৬ইরানজুড়ে প্রবল বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় আকষ্মিক বন্যা দেখা দিয়েছে।দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বন্যা দুর্গত প্রদেশগুলোর উদ্ধার ও ত্রাণ সংস্থাগুলোকে পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
-
পানিতে তলিয়ে গেছে ইতালির ভেনিস; জরুরি অবস্থা ঘোষণা (ভিডিও)
নভেম্বর ১৫, ২০১৯ ০৫:৩৮ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে ভেনিস নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন। প্রায় পুরো নগরী পানিতে তলিয়ে যাওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। বন্যায় ওই নগরীতে এ পর্যন্ত দুই জন প্রাণ হারিয়েছে।
-
ফারাক্কা বাঁধের ১১৯টি গেট খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে বন্যার আশঙ্কা
অক্টোবর ০১, ২০১৯ ১৪:০৫ভারতের উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে ব্যাপক প্লাবনের সৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধের ১১৯টি লকগেট খুলে দেয়া হয়েছে। ফলে বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
-
ভারত থেকে ঢলের পানি আসছে বাংলাদেশে, আরেক দফা বন্যার আশঙ্কা
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১২:৪৪সীমান্তের ওপারে ভারতে অতিবৃষ্টি ও প্রবল বন্যার কারণে বাংলাদেশের গঙ্গা-পদ্মা নদীঅঞ্চল আর এক দফা বন্যার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের অন্তবর্তী পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
-
বাংলাদেশে বন্যাপরবর্তী ত্রাণ বিতরণে অনিয়মের তথ্য তুলে ধরল টিআইবি
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৫:২৭বাংলাদেশে সাম্প্রতিক বন্যাপরবর্তী ত্রাণ কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের খোঁজ পেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ (রোববার) ‘বন্যা-২০১৯ মোকাবেলায় প্রস্তুতি এবং ত্রাণকার্যক্রমে শুদ্ধাচার পর্যবেক্ষণ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে টিআইবি’র ঢাকাস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।
-
ভারতে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত নিহত অন্তত ২৭০
আগস্ট ১৫, ২০১৯ ০৭:২৪ভারতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২৭০ জন নিহত এবং দশ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। ছয়টি রাজ্যের এ বন্যায় হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। দুই সপ্তাহের প্রবল বৃষ্টিপাতের ফলে এ বন্যা দেখা দেয়।
-
বন্যা পরিস্থিতি: অবস্থার উন্নতি ঘটলেও বাড়ি-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, সরকারের প্রণোদনা
আগস্ট ০১, ২০১৯ ১৫:৩৯জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শরীয়তপুর ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। টানা কয়েকদিন ডুবে থাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর নিয়ে বিপাকে পড়েছেন তারা। বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের জমি, মাছের ঘের ও গবাদি পশু খামারের।
-
বাংলাদেশের প্রধান নদ-নদীতে আকস্মিক পানি বৃদ্ধি, আতঙ্ক সৃষ্টি
জুলাই ২৬, ২০১৯ ১৪:৪৭আকস্মিকভাবে আবারও পানি বেড়েছে বাংলাদেশের প্রধান নদ-নদীগুলোতে। এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। বেড়েছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি। যমুনা নদীর পানি বেড়ে গিয়ে প্লাবিত হয়েছে জামালপুরের নতুন নতুন এলাকা। বিভিন্ন এলাকায় চলছে সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা। তবে নতুন করে পানি আর বাড়বে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
-
বাংলাদেশে বন্যায় ১২ দিনে ৮৭ জনের মৃত্যু, জামালপুরের অবস্থা শোচনীয়
জুলাই ২৪, ২০১৯ ১৬:২১বাংলাদেশে চলতি বর্ষা মওসুমে বন্যার কারণে গত ১২ দিনে ৮৭ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার। এদের মধ্যে জামালপুর জেলায় ২৯ জন, গাইবান্ধা ১৫ জন, নেত্রকোনায় ১৩ জন এবং টাঙ্গাইল ও সুনামগঞ্জ জেলায় পাঁচজন করে মারা গেছে।
-
বানভাসী মানুষদের বাঁচাতে জাতীয় সংলাপ চেয়েছেন গণফোরাম
জুলাই ২২, ২০১৯ ১৪:১৪দেশের বানভাসী মানুষদের বাঁচাতে জাতীয় সংলাপ চেয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। পাশাপাশি বন্যার বিস্তৃতি ও ক্ষয়ক্ষতি নিরূপনে সঠিক তথ্য তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।