-
নিজেদের দুর্নীতির কারণেই সরকারের পতন ঘটবে: মওদুদ
নভেম্বর ০৮, ২০১৯ ১২:০৩বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বর্তমান সরকার তাদের দুর্নীতির কারণেই নিজের পতন ডেকে আনবে। তাদের নিজস্ব দুর্বলতা ও ব্যর্থতার কারণেই পতন হবে।
-
জাবি ভিসিকে রক্ষায় প্রধানমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে সুস্পষ্ট সাফাই: রিজভী
নভেম্বর ০৮, ২০১৯ ০৯:৪১বাংলাদেশের 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদেরকে শাস্তি পেতে হবে' বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হুঁশিয়ারি দিয়েছেন তার তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
চির নিদ্রায় শায়িত হলেন খোকা: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
নভেম্বর ০৭, ২০১৯ ১৬:১৪সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হয়ে মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা অবশেষে তার প্রিয় মাতৃভূমিতে রাজধানীর জুরাইন কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
-
জীবিত অবস্থায় খোকাকে দেশে ঢুকতে দেয়নি সরকার: ফখরুলের অভিযোগ
নভেম্বর ০৭, ২০১৯ ০৯:৪৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় সরকার দেশে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
খোকার মরদেহ আসবে বৃহস্পতিবার, নিউইয়র্কে প্রথম জানাজা সম্পন্ন
নভেম্বর ০৫, ২০১৯ ১১:১৯একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌঁছাবে। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টায় জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে খোকার মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।
-
নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকার ইন্তেকাল, বিএনপির শোক
নভেম্বর ০৪, ২০১৯ ১১:৪৪বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। বাংলাদেশ সময় রোববার দুপুর ২ টা ১৫ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ৩ টায়) তিনি ইন্তেকাল করেন।
-
দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে দেশের মানুষ: মির্জা ফখরুল
নভেম্বর ০৩, ২০১৯ ১৪:৩৫দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশের মানুষ। সরকারের নির্যাতনের কারণে বিএনপির নেতারা একে একে অসুস্থ হয়ে পড়ছেন। এমন মন্তব্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
নিজেদের কারণেই আওয়ামী লীগের পতন হবে: মওদুদ
নভেম্বর ০১, ২০১৯ ১১:৪৬বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ে ব্যাপার, এমনটাই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে যতই অভিযান পরিচালনা করুক না কেন। এটা হচ্ছে আইওয়াশ। এটা সত্যিকার অর্থে তারা পারবে না। কারণ তাদের প্রত্যেকটি অঙ্গ-প্রতঙ্গ, শাখা-প্রশাখায় দুর্নীতি প্রবেশ করেছে। এখান থেকে ফিরে আসা তাদের সম্ভব হবে না। নিজেদের কারণেই তাদের পতন হবে।
-
৭ নভেম্বর জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ: ফখরুল
অক্টোবর ৩০, ২০১৯ ১২:৪৬আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ (বুধবার) বিএনপির সম্পাদকমণ্ডলী ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয়ে এক যৌথসভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
-
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কুটনীতিকদের সঙ্গে বিএনপির 'বৈঠক'
অক্টোবর ২৯, ২০১৯ ০৯:১১বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক আন্দোলনের কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছেন দলের নেতারা। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল সন্ধ্যা ৭টায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নরওয়ের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে।