-
প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আমরা বার বার হতাশ হই: মির্জা ফখরুল
অক্টোবর ০৩, ২০১৯ ১৪:৫৮প্রধানমন্ত্রীর ভারত সফরের পর দেশের মানুষ বার বার হতাশ হয় বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল বিএনপি ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতে গেছেন। তাদের সঙ্গে এই সরকারের নাকি সুউচ্চ সম্পর্ক। প্রধানমন্ত্রী যতবার ভারত যান বার বার আমরা হতাশ হই। আমাদের মূল সমস্যাগুলোর কোনও সমাধান হয় না। কিন্তু দিয়ে আসি একেবারে উজাড় করে।
-
খালেদা জিয়াকে মুক্ত করতে সরকারের সহায়তা চাওয়া আত্মসমর্পন নয়: কাদের
অক্টোবর ০৩, ২০১৯ ১৪:০৯দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নেতাদের সরকারের সহযোগিতা চাওয়াকে আত্মসমর্পন বা নত হওয়া বলতে নারাজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের চেয়ারপার্সনের মুক্তির জন্য সরকারের সহযোগিতা চাওয়া তাদের দায়িত্ব। এটা অন্য কিছু নয়।
-
রূপপুরের পর চট্টগ্রাম মেডিকেলে বালিশ কেলেঙ্কারি: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
অক্টোবর ০৩, ২০১৯ ১৩:১৫রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ কেলেঙ্কারি এবং ফরিদপুর মেডিকেলে পর্দা কেলেঙ্কারির পর এবার ধরা পড়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পে নতুন এক বালিশ কেলেঙ্কারি।
-
খালেদা জিয়াকে আটকে রেখে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা আব্বাস
অক্টোবর ০১, ২০১৯ ১৮:৪০বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি অসুস্থ। তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মারা হচ্ছে। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
-
দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: সরকারের পদত্যাগ দাবি বিএনপির
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৩:৩৫বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১০ বছরে উন্নয়ন প্রকল্পের বরাদ্দের সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে, দেশ আরও অনেক উন্নত হতো। কোথায় দুর্নীতি হচ্ছে তা তিনি এখন খুঁজে দেখবেন।
-
আ. লীগের মুখে উন্নয়ন, বুকে দুর্নীতি- রিজভী: বিএনপি রাজনীতির কাক- তথ্যমন্ত্রী
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৩:১১বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযানে নিজেদের মধ্যম সারির নেতাদের দুর্নীতি বেরিয়ে আসায় এখন ভীত হয়ে পড়েছেন আওয়ামী লীগ নেতারা। নিজেদের দুর্নীতি ঢাকতে এখন দলটির নেতাকর্মীরা বিরোধী দলের তকমা ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ফলে লোক দেখানো এই অভিযানের স্থানু নিশ্চল হয়ে পড়েছে।’
-
সরকারের নিয়ন্ত্রণ না থাকায় সর্বত্র দুর্নীতি-অনিয়ম চলছে: মওদুদ
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১৩:০১সরকারের নিয়ন্ত্রণ না থাকায় বাংলাদেশের সর্বত্র দুর্নীতি-অনিয়ম চলছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আজকে প্রতিটি ক্ষেত্রে পতন ঘটেছে। এই পতনের কারণ হলো, দেশে কোনও প্রতিনিধিত্বশীল সরকার নেই। যে কারণে আজ কোন কিছুর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। তাদের দলের নেতাকর্মীদের দুর্নীতি এমন প্রসার লাভ করেছে যে, সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।
-
বাংলাদেশে ক্যাসিনো ব্যবসা: সরকার ও বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগ
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ১৬:৪৪বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে ক্যাসিনোর জন্ম হয়েছে হাওয়া ভবনে।’ ক্ষমতাসীনরা প্রতিটি ঘরকে ক্যাসিনো বা জুয়ার আসর বানিয়েছে-বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের আজ এমন পাল্টা অভিযোগ তোলেন।
-
রাজনৈতিক দলের কার্যক্রমে আদালতের হস্তক্ষেপের এমন নজির নেই: রিজভী
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ১৩:২৫বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতে কখনোই রাজনৈতিক দলের কার্যক্রমে আদালত যুক্ত হচ্ছে বা হস্তক্ষেপ করছে- এমনটা দেখা যায়নি। আর এখন ছাত্রদলকে ধ্বংস করার জন্য আদালতকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে এতই ভয় পায় যে, ছাত্রদলের কমিটি নিয়েও তাদের গায়ে জ্বালা ধরেছে।
-
ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, ফখরুলের নিন্দা
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৫:১০বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চত্বরে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।