-
অনিশ্চয়তার অবসান: দুটি শপথ নিলেন জামায়াতে ইসলামীর এমপিরা
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ০৯:১৭সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য হিসেবে দুটি শপথই নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা।
-
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ০৭:৫৯বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির নবনির্বাচিত সদস্যরা আজ (মঙ্গলবার) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন দলটির নেতারা।
-
জুলাই জাতীয় সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্বাক্ষর
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১৭:১০বাংলাদেশের জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ(সোমবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।
-
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১৪:৫২বাংলাদেশের বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আগামীকাল ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি।
-
জামায়াত জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১৪:২৩বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি।
-
নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১৪:০৮বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এই নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’–এর কোনো উপাদান দেখা যায়নি। টিআইবির দৃষ্টিতে মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে।
-
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান: জাতীয় স্বার্থে সহযোগিতার অঙ্গীকার
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১৬:৩৩জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী দলের প্রধান হিসেবে তারেক রহমান আজ (রোববার) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে জামায়াত আমিরের বাসায় যান।
-
সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে- জানাল ইসি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১৫:১৪বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। ২৯০ আসনে দলটির প্রার্থী ছিল। অন্যদিকে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তাদের প্রার্থী ছিল ২২৭টি আসনে।
-
নির্বাচন–পরবর্তী দুই দিনে দুই শতাধিক সহিংসতায় ৩ জন নিহত: এইচআরএসএস
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:২৪বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন। আহত তিন শতাধিক।
-
আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:০৭বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।