-
নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত থাকলে চুক্তি সম্ভব: ইরানের প্রেসিডেন্ট
জানুয়ারি ২৬, ২০২২ ০৫:১৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রতিপক্ষগুলো প্রস্তুত থাকলে তাদের সঙ্গে যেকোনো ধরনের চুক্তির পথ সম্পূর্ণ খোলা রয়েছে। তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।
-
ভিয়েনায় পরমাণু সংলাপে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিল রাশিয়া
জানুয়ারি ২৫, ২০২২ ০৫:০৮অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তিনি বলেছেন, গতকাল (সোমবার) দুই পক্ষ সম্ভাব্য চুক্তির খসড়ার গুরুত্বপূর্ণ অংশ চূড়ান্ত করতে সক্ষম হয়েছে।
-
ভিয়েনা সংলাপ: বন্দি মুক্তির বিষয়ে সুর নরম করল আমেরিকা
জানুয়ারি ২৫, ২০২২ ০৪:০৩ইরানে আটক ইরানি-মার্কিন নাগরিকদের মুক্তির ব্যাপারে সুর নরম করেছে আমেরিকা। এসব বন্দিকে মুক্তি না দিলে ভিয়েনায় কোনো চুক্তি হবে না বলে আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি হুঁশিয়ার করে দেয়ার একদিন পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, বন্দি মুক্তির বিষয়টিকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার সঙ্গে সম্পৃক্ত করা হবে না।
-
মার্কিন বন্দীদের মুক্তি দেয়ার চাপ প্রত্যাখ্যান করল তেহরান
জানুয়ারি ২৪, ২০২২ ১৭:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরানের ওপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা চলছে তাতে তেহরান কখনো কোনো পূর্ব শর্ত গ্রহণ করে নি।
-
ভিয়েনায় আলোচনা অব্যাহত: পাশ্চাত্যের অস্থায়ী সমঝোতার প্রস্তাব
জানুয়ারি ২৪, ২০২২ ১৫:১১ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে চার যোগ এক গ্রুপের সাথে ইরানের অষ্টম দফা আলোচনার ২৯তম দিন অতিবাহিত হলো। ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি আজ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান ও পরমাণু সমঝোতা বিষয়ক ইউরোপের সমন্বয়কারী এনরিকা ম্যুরার সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া তিনি চার যোগ এক গ্রুপের প্রতিনিধিদের সাথেও আলোচনা করেছেন। বৈঠক শেষে ভিয়েনায় রুশ আলোচক মিখাইল উলিয়ানভ বলেছেন, কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত সংলাপ ইতিবাচক গতিতে এগোচ্ছে। তিনি বলেছেন, সংলাপ অত্যন্ত স্পর্শকাত
-
ভিয়েনা সংলাপ নিয়ে সময়সীমা নির্ধারণের বিরোধিতা করল রাশিয়া
জানুয়ারি ২৩, ২০২২ ০৫:০০রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘সময়’ একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এই আলোচনাকে ফলপ্রসূ করার প্রধান উপাদান নয়।ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন।
-
ভিয়েনায় টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি ছাড়া অন্য কিছু ভাবছে না ইরান
জানুয়ারি ২৩, ২০২২ ০৪:৪২ইরান ভিয়েনা সংলাপে সময়ক্ষেপণ করছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে অপপ্রচার চালাচ্ছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি ভিয়েনা সংলাপ থেকে একটি টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি বের করে আনার চেষ্টা করছে।
-
জেনেভায় ভিয়েনা সংলাপ নিয়ে বৈঠক করলেন ল্যাভরভ ও ব্লিঙ্কেন
জানুয়ারি ২২, ২০২২ ০৫:৪৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ফলপ্রসূ করার জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় বাকি আছে। তিনি শুক্রবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে পর এ মন্তব্য করেন।
-
এখন ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসার সময় নয়: বাইডেন
জানুয়ারি ২০, ২০২২ ০৫:৫১মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। ২০২১ সালের ২০ জানুয়ারি দায়িত্ব পেয়েছিলেন জো বাইডেন।
-
‘ভালো চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে’
জানুয়ারি ১৭, ২০২২ ১৫:১৬ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আব্বাস-জাদে মেশকিনি বলেছেন, পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের একটি ভালো চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।