• ভিয়েনায় অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে: রাশিয়া

    ভিয়েনায় অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে: রাশিয়া

    নভেম্বর ২৮, ২০২১ ০৭:৫২

    ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগে ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক চলছে। আগামীকাল ২৯ নভেম্বর থেকে মূল আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

  • দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা সম্ভব: ইরান

    দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা সম্ভব: ইরান

    নভেম্বর ২৭, ২০২১ ০৪:৩৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতিতে ফিরে এসে আমেরিকার বেআইন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হলে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি স্বাক্ষর করা সম্ভব। হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

  • ‘ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই’

    ‘ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই’

    নভেম্বর ২৭, ২০২১ ০৪:০৪

    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই।

  • ধাপে ধাপে নয় সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে: ইরান

    ধাপে ধাপে নয় সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে: ইরান

    নভেম্বর ২৭, ২০২১ ০৩:৪৬

    ইরানের ওপর আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা একসঙ্গে কার্যকরভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ আহ্বান জানিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা এমনভাবে প্রত্যাহার করতে হবে যাতে তা যাচাই করে দেখারও সুযোগ থাকে।

  • ‘আলোচনায় ইরান আন্তরিক কিন্তু আমেরিকা স্ববিরোধী আচরণ করছে’

    ‘আলোচনায় ইরান আন্তরিক কিন্তু আমেরিকা স্ববিরোধী আচরণ করছে’

    নভেম্বর ২৪, ২০২১ ০৩:৪১

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পরমাণু আলোচনাকে সফল করতে ইরান অত্যন্ত আন্তরিক বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি একইসঙ্গে বলেছেন, কিন্তু আমেরিকার একের পর এক নেতিবাচক পদক্ষেপ এই আলোচনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

  • ইরান যেন পাশ্চাত্যের অন্যায় আবদার মেনে না নেয়: খতিব

    ইরান যেন পাশ্চাত্যের অন্যায় আবদার মেনে না নেয়: খতিব

    নভেম্বর ১৯, ২০২১ ১৫:০৬

    তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আলী আকবারি বলেছেন, আসন্ন ভিয়েনা সংলাপে ইরানি আলোচকরা যেন আমেরিকা ও ইউরোপীয়দের অন্যায় দাবি মেনে না নেন।

  • পারস্য উপসাগরীয় দেশগুলো অতীত থেকে শিক্ষা নিয়েছে: রাশিয়া

    পারস্য উপসাগরীয় দেশগুলো অতীত থেকে শিক্ষা নিয়েছে: রাশিয়া

    নভেম্বর ১৯, ২০২১ ১১:৫৮

    ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে তুলনামূলক ভালো অবস্থান গ্রহণ করায় পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রশংসা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এসব দেশ পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে সমর্থন করার পরিবর্তে এবার এই সমঝোতাকে রক্ষা করার পক্ষে অবস্থান নিয়েছে।

  • ভিয়েনা আলোচনাকে সফল করতে ইরানের জোর কূটনৈতিক তৎপরতা

    ভিয়েনা আলোচনাকে সফল করতে ইরানের জোর কূটনৈতিক তৎপরতা

    নভেম্বর ১৬, ২০২১ ১৩:০০

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী ২৯ নভেম্বর পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে। এবারের আলোচনায় ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেয়ার বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার পাবে। এজন্য ইরানের কর্মকর্তারা জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং তারা সংলাপকে সফল করতে হলে বেশ কিছু শর্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

  • নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ইরানের ন্যায়সঙ্গত অধিকার: রাশিয়া

    নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ইরানের ন্যায়সঙ্গত অধিকার: রাশিয়া

    নভেম্বর ১৪, ২০২১ ০৫:৩৬

    ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার যে দাবি তেহরান জানাচ্ছে তা দেশটির স্বাভাবিক অধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত সপ্তাহে তার দেশের ওপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার যে আহ্বান জানিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে এক টুইটার বার্তায় উলিয়ানোভ এ মন্তব্য করেন।

  • মানসিকতা ‘আন্তরিক ও ইতিবাচক’ হলে ‘ভালো চুক্তি’ হবে: পররাষ্ট্রমন্ত্রী

    মানসিকতা ‘আন্তরিক ও ইতিবাচক’ হলে ‘ভালো চুক্তি’ হবে: পররাষ্ট্রমন্ত্রী

    নভেম্বর ১৩, ২০২১ ০৪:২৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আসন্ন ভিয়েনা বৈঠকে সকল পক্ষ ‘আন্তরিক ও ইতিবাচক’ মানসিকতা নিয়ে অংশগ্রহণ করলে খুব অল্প সময়ের মধ্যে একটি ভালো চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।