-
আলোচনা নিষ্ফল! লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চিনের, তীব্র প্রতিবাদ ভারতের
জানুয়ারি ০৩, ২০২৫ ১৯:৪৪ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সীমান্ত। গত বছরের অক্টোবর মাসেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুদেশের মধ্যে। ডেমচক, দেপসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় ভারত-চীন। কিন্তু সীমান্তের পরিস্থিতি যে শান্ত হয়নি এবার তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে। সেই লাদাখ ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ তৈরি করছে চীন। আর এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
-
হাসিনা সরকারের সব বিদ্যুৎ-জ্বালানি চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির
জানুয়ারি ০২, ২০২৫ ১৮:২৭বাংলাদেশের পতিত শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব চুক্তি হয়েছে, সেগুলো জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
-
পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে বিএসএফ: মমতার অভিযোগ
জানুয়ারি ০২, ২০২৫ ১৭:২৩পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তোলার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অনুপ্রবেশের এই ঘটনাকে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারের 'জঘন্য নীলনকশা' বলেও অভিহিত করেন তিনি।
-
২০২৪ সালে রেমিট্যান্স আয়ে শীর্ষে ভারত, বাংলাদেশ সপ্তম
জানুয়ারি ০১, ২০২৫ ১৮:০২প্রবাসী-প্রেরিত অর্থ বা রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে শীর্ষে স্থানে ছিল ভারত। আর সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ। গত সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের একটি ব্লগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
-
ড. ইউনূসকে নিয়ে জিনিউজের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট: সিএ প্রেস উইং
জানুয়ারি ০১, ২০২৫ ১৫:৫৬ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে ‘ডিএনএ এক্সক্লুসিভ: বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ’ শিরোনামে সম্প্রতি যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা 'সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট' বলে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
-
১২ জানুয়ারি সমাবেশ ও প্রচার আন্দোলনের ডাক সিপিআইএম'র
ডিসেম্বর ৩১, ২০২৪ ১৯:৩৮ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য কমিটি 'এক দেশ এক ভোট’ নীতির বিরুদ্ধে ১২ জানুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। দ্রব্যমূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধেও ওই দিন প্রচারেরও কর্মসূচিও দিয়েছে দলটি।
-
মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
ডিসেম্বর ৩১, ২০২৪ ১৫:৩১বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানান।
-
গির্জার মধ্যে ঢুকে জয় শ্রীরাম স্লোগান! ইনফ্লুয়েন্সারের কাণ্ডে তুমুল বিতর্ক মেঘালয়ে
ডিসেম্বর ২৯, ২০২৪ ১৯:২০গির্জার মধ্যে ঢুকে জয় শ্রীরাম স্লোগান! বিতর্কিত আচরণ এক ইনফ্লুয়েন্সারের। মেঘালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ওই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, সোশাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে গিয়েই কি এমন আচরণ?
-
ইডি কর্মকর্তার দুর্নীতি: বাড়িতে হানা দিয়ে কোটি টাকা পেল সিবিআই!
ডিসেম্বর ২৮, ২০২৪ ১৮:৩০ভারতের হিমাচল প্রদেশের শিমলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সহকারী পরিচালকের বাড়ি থেকে এক কোটিরও বেশি ঘুষের টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
-
আনন্দবাজার পত্রিকায় প্রচারিত প্রতিবেদন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন: আইএসপিআর
ডিসেম্বর ২৮, ২০২৪ ১৫:৪০ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইন কর্তৃক প্রচারিত ‘উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।