• আফগান তালেবানের হাতে নিহত হয়েছে দায়েশের শীর্ষ কমান্ডার

    আফগান তালেবানের হাতে নিহত হয়েছে দায়েশের শীর্ষ কমান্ডার

    ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১৫:০৪

    আফগানিস্তানে সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের সময় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন গ্রুপ কমান্ডার নিহত হয়েছে। আফগান তালেবানের মুখপত্র জবিউল্লাহ মুজাহিদ গতকাল (সোমবার) শেষ বেলায় এক বিবৃতি মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

  • তুরস্কে আবার ভূমিকম্প, অন্তত একজন নিহত

    তুরস্কে আবার ভূমিকম্প, অন্তত একজন নিহত

    ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৬:১৫

    তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত মেলাতিয়া প্রদেশে আজ (সোমবার) আবার ভূমিকম্প আঘাত হেনেছে এবং এতে অন্তত একজন নিহত ও ৬৯ জন আহত হয়েছে। দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে।

  • সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানাল ইরাক ও জর্দান

    সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানাল ইরাক ও জর্দান

    ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৭:১২

    আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ সদস্যদেশকে নিয়ে গঠিত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে।

  • ডলারের নির্ভরতা থেকে বেরিয়ে যাচ্ছে ইরাক

    ডলারের নির্ভরতা থেকে বেরিয়ে যাচ্ছে ইরাক

    ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৬:২৪

    ইরাকের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে যে, বৈদেশিক বাণিজ্যের সমস্ত লেনদেনের ক্ষেত্রে বাগদাদ ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

  • তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো 

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো 

    ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৫:১৯

    চলতি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ৫০ হাজার  ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র তুরস্কেই মারা গেছেন ৪৪ হাজার ২১৮ জন। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার রাতে মৃতের এই সর্বশেষ সংখ্যা জানিয়েছে। অন্যদিকে সিরিয়ায় সর্বশেষ ঘোষিত মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন। এছাড়া দুই দেশে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ আহত হয়েছেন। 

  • সহিংসতা চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে ইসরাইলকে হানিয়ার হুশিয়ারি

    সহিংসতা চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে ইসরাইলকে হানিয়ার হুশিয়ারি

    ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৪:৪৮

    ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস-এর রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন শত্রুদের বিরুদ্ধে লড়াই এখন নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে।

  • এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালালো ইসরাইলি বাহিনী

    এবার গাজা উপত্যকায় বিমান হামলা চালালো ইসরাইলি বাহিনী

    ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১৩:২০

    দখলদার ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে বর্বর গণহত্যা চালানোর একদিন পর অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। আজ (বৃহস্পতিবার) ইসরাইলি যুদ্ধবিমানগুলো গাজা শহরের উত্তরে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। বোমা হামলার পর সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

  • ইহুদিবাদী ত্রাণ কর্মীরা তুরস্ক থেকে ঐতিহাসিক নথিপত্র চুরি করেছে: বারগুচি

    ইহুদিবাদী ত্রাণ কর্মীরা তুরস্ক থেকে ঐতিহাসিক নথিপত্র চুরি করেছে: বারগুচি

    ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৪:০৩

    ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ইহুদিবাদী ইসরাইলি যে ত্রাণ ও উদ্ধার টিম এসেছিল তারা তুরস্কের বহু ঐতিহাসিক নিথিপত্র চুরি করে নিয়ে গেছে। প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ মুভমেন্টের মহাসচিব মোস্তফা বারগুচি এ তথ্য দিয়েছেন।

  • ভূমিকম্পের ১২ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে আরো ৩ জনকে জীবিত উদ্ধার

    ভূমিকম্পের ১২ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে আরো ৩ জনকে জীবিত উদ্ধার

    ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০৭:৩২

    ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশ দুটিতে এখনো ধ্বংসস্তূপের নিচেই জীবিত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। তুরস্কে এ পর্যন্ত নিহত হয়েছে ৪০ হাজার ৬৪২ জন এবং সিরিয়ায় মারা গেছে ৫,৮০০ মানুষ। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প আঘাত হানে যার মাত্রা ছিল ৭.৮ ও ৭.৬।

  •  তাকফির সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করেছে আমেরিকা-ইসরাইল: আল হুথি

    তাকফির সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করেছে আমেরিকা-ইসরাইল: আল হুথি

    ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০৭:৩৭

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করেছে আমেরিকা ও তার ঘনিষ্ঠ মিত্র ইহুদিবাদী ইসরাইল। গতকাল (শুক্রবার) এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় আব্দুল মালিক একথা বলেন।