-
লোকসভায় চিটিংবাজি ও দুর্নীতির নির্বাচন হয়েছে: মমতার অভিযোগ
জুন ১৮, ২০১৯ ১১:৪৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘এই নির্বাচনটা চিটিংবাজির নির্বাচন হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির নির্বাচন হয়েছে।’ তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নজরুল মঞ্চে কমপক্ষে তিন হাজার দলীয় কাউন্সিলরদের সঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে পর্যালোচনা বৈঠকে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলেন মমতা
জুন ১৭, ২০১৯ ১৬:৩৮ভারতের পশ্চিমবঙ্গে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছিলেন তার অবসান হতে চলেছে। আজ (সোমবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডাক্তারদের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের যুক্তিসঙ্গত সমস্ত দাবি মেনে নিয়ে তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিলে জুনিয়র ডাক্তাররা সন্তোষ প্রকাশ করেন।
-
কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা: আন্দোলনরত ডাক্তারদের প্রতি মমতা
জুন ১৩, ২০১৯ ১৩:৩২ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তাসহ একাধিক দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ না দিলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (বৃহস্পতিবার) কোলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়ে ৪ ঘণ্টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেয়ার আল্টিমেটাম দেন।
-
বিজেপি বাংলায় দাঙ্গা বাধানোর চেষ্টা করছে: মমতা
জুন ১০, ২০১৯ ১৩:০৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার ও তাদের দলীয় ক্যাডাররা দাঙ্গা বাধানোর সম্পূর্ণ চেষ্টা করছে। আমি তাদের অনুরোধ করব আগুন নিয়ে খেলবেন না। রাজ্যগুলোতে যদি দাঙ্গা হয়, কেন্দ্রীয় সরকারও কিন্তু তার দায় অস্বীকার করতে পারে না।’ তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
এই ঈদ আমাদের কাছে একটা নতুন সূর্যোদয়ের মতো : মমতা
জুন ০৫, ২০১৯ ১৩:২৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ঈদ আমাদের কাছে একটা নতুন সূর্যোদয়ের মতো। কেউ যদি কখনো আপনাদের ক্ষতি করতে চায় তাহলে সে উপযুক্ত শিক্ষা পাবে।
-
লোকসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ, ব্যালট পেপার ফেরানোর দাবি মমতার
জুন ০৩, ২০১৯ ১৪:৪২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোট যন্ত্রে (ইভিএম) কারচুপি হয়েছে বলে অভিযোগ করে আগামী নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন।
-
বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ভোটে জিতেছে: মমতা
মে ২৬, ২০১৯ ০৬:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ভোটে জিতেছে। হিন্দু- মুসলিমের মধ্যে ভাগাভাগি করে ভোটে জিতেছে। লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা করতে গতকাল (শনিবার) বিকেলে কোলকাতায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি ওই মন্তব্য করেন।
-
লোকসভা নির্বাচনে 'বিজেপি ঝড়', মোদিকে আন্তর্জাতিক মহলের অভিনন্দন
মে ২৩, ২০১৯ ১২:৪০ভারতে লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পুনরায় ক্ষমতায় আসতে চলেছে। কার্যত বিজেপির গেরুয়া ঝড়ে ধুলিস্যাৎ হয়েছে বিরোধীরা। বিজেপি জোটের বিপুল জয়কে দেশের জয় বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশকে আরো শক্তপোক্ত করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
-
নির্বাচনের ফল নিয়ে কোলকাতায় মমতা-চন্দ্রবাবু বৈঠক, ইভিএমে কারচুপির আশঙ্কা
মে ২১, ২০১৯ ০৬:৫৫ভারতে লোকসভা নির্বাচনের ফল গণনার মুখে ইভিএম (ইলেকট্রনিক ভোটযন্ত্র) পরিবর্তন করে দেয়াসহ নানা কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ ব্যাপারে সব বিরোধীপক্ষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন।
-
বুথ ফেরত জরিপে মোদিই প্রধানমন্ত্রী, মমতা বললেন 'বিজেপি হারবেই'
মে ১৯, ২০১৯ ১৮:২৯ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের পর বিভিন্ন সংস্থা যে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।