-
গ্রিস যেন ইরানি তেল ট্যাংকারকে সহযোগিতা না করে: ওয়াশিংটন
আগস্ট ২০, ২০১৯ ০৪:৫৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জিব্রাল্টার থেকে মুক্তি পাওয়া ইরানি তেল ট্যাংকারকে যেকোনো ধরনের সহযোগিতা করার ব্যাপারে গ্রিস সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। সব রকম চেষ্টা চালিয়েও জিব্রাল্টার থেকে ইরানি তেল ট্যাংকার ‘আদরিয়ান দারিয়া-১’র মুক্তি বাধাগ্রস্ত করতে ব্যর্থ হওয়ার পর পম্পেও এবার গ্রিসকে সতর্ক করে দিলেন।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞায় কাজ হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি
জুলাই ৩০, ২০১৯ ০৪:৫৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ইরানের ওপর তার দেশের আরোপিত বেআইনি ও একতরফা নিষেধাজ্ঞায় কাজ হয়েছে। তিনি গতকাল (সোমবার) ওয়াশিংটনের একটি অর্থনৈতিক কেন্দ্রে বক্তৃতায় দিতে গিয়ে এ দাবি করেন।
-
পম্পেওর সাক্ষাৎকার নেয়ার কোনো পরিকল্পনা নেই: প্রেস টিভি সিইও
জুলাই ২৮, ২০১৯ ১৭:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরবি’র বিশ্ব কার্যক্রমের উপ প্রধান পেইমান জেবেলি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কোনো সাক্ষাৎকার নেয়ার পরিকল্পনা প্রেস টিভির নেই। সম্প্রতি পম্পেও ইরান সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।
-
তেহরান সফরের আগ্রহ প্রকাশ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও
জুলাই ২৬, ২০১৯ ১১:৪৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ব্যাপারে তার দেশের নীতি বর্ণনা করার জন্য তেহরান সফরের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি আজ (শুক্রবার) সকালে মার্কিন নিউজ চ্যানেল ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহ প্রকাশ করেন।
-
মরিয়া মাইক পম্পেও: ‘ইরানের সঙ্গে নিঃশর্ত সংলাপ চাই’
জুলাই ২০, ২০১৯ ০২:৪৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে নিজের কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ওয়াশিংটন কোনো ধরনের ‘পূর্বশর্ত’ ছাড়াই তেহরানের সঙ্গে সংলাপে বসতে চায়। তিনি গতকাল (শুক্রবার) মার্কিন টেলিভিশন চ্যানেল ইডাব্লিউটিএন’কে দেয়া সাক্ষাৎকারে ওই আগ্রহ প্রকাশ করেন।
-
আবার ইরানের সঙ্গে ‘নিঃশর্ত আলোচনা’য় বসার আগ্রহ পম্পেও’র
জুলাই ১৮, ২০১৯ ০৩:০০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (বুধবার) আবার দাবি করেছেন, ওয়াশিংটন কোনো পূর্ব শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি আমেরিকার ‘কেসিএমও’ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘নিঃশর্ত আলোচনায় বসতে প্রতিশ্রুতিবদ্ধ।’
-
পম্পেও’র অসংলগ্ন দাবি: ‘ইরান ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করতে চায়’
জুলাই ১৭, ২০১৯ ০২:০৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের বিরুদ্ধে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে চায়। তিনি আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার এক বৈঠকে দাবি করেন, ইরানি কর্মকর্তা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছেন।
-
মামা বাড়ির আবদার: ‘ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না’
জুলাই ০২, ২০১৯ ০৫:৪৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্তর্জাতিক আইন ও পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে বলেছেন, ইরানের কাছ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নিতে হবে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে এ সমঝোতা বাস্তবায়ন না করার প্রতিবাদে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নির্ধারিত সীমার চেয়ে বেশি করার ঘোষণা দেয়ার পর পম্পেও এ প্রতিক্রিয়া জানালেন।
-
ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনা চাই: আবার দাবি করলেন পম্পেও
জুন ২৪, ২০১৯ ০১:৩৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার দাবি করেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ আলোচনায় বসতে চায়। তিনি রোববার রাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আমরা ইরানের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত এবং তারা জানে আমাদেরকে কোথায় পাওয়া যাবে।”
-
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না: পম্পেও
জুন ১৯, ২০১৯ ০৯:৪৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না তবে তেহরানের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবেন।