-
সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার পাশে দাঁড়াবে মিশর: জেনারেল সিসি
মার্চ ০৩, ২০১৭ ০৯:১৮সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সিরিয়ার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি। তিনি বলেছেন, তার দেশ ঐক্যবদ্ধ সিরিয়া দেখতে চায় এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতার ফলে গত ছয় বছর ধরে দামেস্ক যে ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে রাজনৈতিক উপায়ে তার সমাধান দেখতে চায় কায়রো।
-
ফিলিস্তিনি কর্মকর্তাকে বিমানবন্দর থেকে ফেরত দিল মিশর
মার্চ ০১, ২০১৭ ০২:৪৯মিশর সরকার একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। ওই ফিলিস্তিনি কর্মকর্তা মিশরের শারম উশ-শেইখ শহরে অনুষ্ঠেয় সন্ত্রাস-বিরোধী একটি সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছিলেন।
-
সৌদির কাছে দ্বীপ হস্তান্তরের চুক্তি বাতিল করল মিশরের সুপ্রিম কোর্ট
জানুয়ারি ১৬, ২০১৭ ১৪:৫০সৌদি আরবের কাছে দ্বীপ হস্তান্তরের চুক্তি বাতিল করেছে মিশরের সুপ্রিম কোর্ট। এর ফলে ‘তিরান’ ও ‘সানাফির’ দ্বীপ হস্তান্তর করতে পারবে না মিশর সরকার। গত এপ্রিল মাসে সৌদি আরব ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় ওই দুই দ্বীপ হস্তান্তর করতে চেয়েছিল কায়রো।
-
সৌদিকে দ্বীপ দেয়ার বিরুদ্ধে মিশরে বিক্ষোভ; আটক ১২
জানুয়ারি ০৫, ২০১৭ ১০:০৯লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তর করার বিষয়ে মিশর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এরইমধ্যে ১২ বিক্ষোভেকারীকে আটক করা হয়েছে এবং তাদেরকে চারদিনের জন্য কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
-
জনরোষ উপেক্ষা করে সৌদি আরবকে ২টি দ্বীপ দিয়ে দিচ্ছে মিশর
ডিসেম্বর ৩০, ২০১৬ ০৪:৫২প্রবল জনরোষ ও আদালতের নির্দেশ অগ্রাহ্য করে লোহিত সাগরে অবস্থিত দু’টি কৌশলগত দ্বীপ সৌদি আরবকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশর সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদনের জন্য মিশরের পার্লামেন্টে পাঠানো হয়েছে।
-
"অবশেষে সৌদি আরবে হামলা চালাবে মিশর"
ডিসেম্বর ২৬, ২০১৬ ১২:২৪আলজেরিয়ার সাবেক কূটনীতিক ও প্রখ্যাত ব্যক্তিত্ব মুহাম্মাদ আল আরাবি যেইতুত বলেছেন, মিশর ও সৌদি আরবের সম্পর্ক যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধবে এবং মিশরই প্রথম সৌদি আরবে হামলা শুরু করবে।
-
‘ট্রাম্পের ফোনের পরই থেমে যায় ভোটাভুটি’
ডিসেম্বর ২৩, ২০১৬ ১৫:২৯মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনের পরই ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা মিশরের প্রস্তাবটি স্থগিত করে দেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি। ফোনালাপে ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, এ প্রস্তাবের বিরুদ্ধে আমেরিকার সুস্পষ্ট অবস্থান রয়েছে।
-
ইসরাইল-বিরোধী প্রস্তাবে ভোটাভুটি স্থগিত
ডিসেম্বর ২২, ২০১৬ ২৩:১১জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি স্থগিত রাখা হয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধের দাবিতে মিশর এ প্রস্তাব তুলেছিল।
-
ইরাক, ইস্তাম্বুল থেকে সোমালিয়া; যেন রক্তের হোলি খেলা
ডিসেম্বর ১১, ২০১৬ ২২:৫৪সন্ত্রাসবাদের যেন ‘সুনামি’ বয়ে গেল বিশ্বের ওপর দিয়ে। শনি ও রোববার এ ‘সুনামি’ যেমন আঘাত হেনেছে তুরস্কের ইস্তাম্বুল শহরে তেমনি আঘাত হেনেছে ইরাক, মিশর আর সোমালিয়ায়। নাইজেরিয়ার গির্জার ছাদ ধসে মারা গেছে দেড় শতাধিক বনি আদম।
-
সিরিয়ায় সামরিক উপস্থিতির খবর অস্বীকার করল মিশর
নভেম্বর ২৮, ২০১৬ ০৬:১০একটি আরবি দৈনিক সিরিয়ায় মিশরের সেনা উপস্থিতির যে খবর দিয়েছিল তা অস্বীকার করেছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “এ ধরনের কাজ যারা করে এটি তাদের কল্পনাশক্তির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।”