• যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ আ.লীগের সদস্য হবে না: ওবায়দুল কাদের

    যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ আ.লীগের সদস্য হবে না: ওবায়দুল কাদের

    জুলাই ০৪, ২০১৯ ১৪:৫০

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। স্বাধীনতাবিরোধী ও তাদের পরিবারের কাউকে মনোনয়ন দেওয়া, এদের সদস্য করার ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। এখানে আপোসকামিতার প্রশ্নই ওঠে না।’