-
ইউরোপীয় ইউনিয়নের অভিযোগের জবাবে যা বলল রাশিয়া
এপ্রিল ২৮, ২০২২ ১৪:০৩পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়ে রাশিয়া ইউরোপকে ব্ল্যাকমেইল করছে বলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুল ভন ডার লিয়েন যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। বুধবার এ অভিযোগের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপীয় দেশগুলোর নিজেদের কার্যকলাপের কারণেই রুবলে গ্যাসের দাম পরিশোধ করার সিস্টেম চালু করা হয়েছে।
-
ইউক্রেন সংঘাত: ‘বিদ্যুদ্বেগে প্রত্যাঘাত’, আমেরিকাকে হুমকি পুতিনের
এপ্রিল ২৮, ২০২২ ১১:৫৭সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
২৮৭ ব্রিটিশ এমপির ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া
এপ্রিল ২৮, ২০২২ ০৮:৩৮ব্রিটেনের ২৮৭ জন এমপির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এর ফলে এসব এমপি রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে সম্প্রতি ব্রিটেন রাশিয়ার বহু সংখ্যক আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তার জবাবে এই ব্যবস্থা নিল মস্কো।
-
রাশিয়া-বিরোধী যেকোনো হুমকির কঠোর জবাব দেয়া হবে: পুতিন
এপ্রিল ২৮, ২০২২ ০১:৩৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি ও বিদেশি হস্তক্ষেপের কঠোর জবাব দেয়া হবে। তিনি বুধবার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেয়া এক ভাষণে এ সংকল্প ব্যক্ত করেন।
-
পশ্চিমা অস্ত্রের বিশাল চালান ধ্বংস করল রাশিয়া
এপ্রিল ২৭, ২০২২ ১৫:৫৭রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর দেয়া অস্ত্রের বিশাল চালান ধ্বংস করেছে রুশ সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এসব অস্ত্র ধ্বংস করা হয়।
-
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
এপ্রিল ২৭, ২০২২ ১৫:৪৮পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
-
কেউ পরমাণু যুদ্ধ চায় না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ২৭, ২০২২ ১১:২২মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিশ্বের কেউ পরমাণু যুদ্ধ দেখতে চায় না। এটি এমন এক যুদ্ধ যাতে সব পক্ষ ক্ষতির মুখে পড়বে।
-
ইউক্রেন সংকট: পণ্যবাজারে ৫০ বছরের সবচেয়ে বড় ধাক্কা আসন্ন
এপ্রিল ২৭, ২০২২ ১১:১৮সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করুন: জাতিসংঘ মহাসচিব
এপ্রিল ২৭, ২০২২ ০৯:২৩যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার রাশিয়র সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। গুতেরেস বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা দরকার।
-
‘বুচা অভিযোগ’ ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার মোড় ঘুরিয়ে দেয়: পুতিন
এপ্রিল ২৭, ২০২২ ০৫:৫২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তুরস্কে ইউক্রেন বিষয়ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল কিন্তু বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে কথিত গণহত্যার অভিযোগ পরিস্থিতিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তিনি মস্কো সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।