-
কৃষ্ণ সাগরে ঢুকেছে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার: নজর রাখছে রাশিয়া
জানুয়ারি ২০, ২০১৯ ১১:৫৬মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক কৃষ্ণসাগরে ঢুকেছে। মার্কিন অপর এক রণতরি ওই অঞ্চলে মোতায়েনের দুই সপ্তাহের কম সময়ের মধ্য এটি সেখানে গেল। এদিকে, মস্কো বলেছে, মার্কিন রণতরির গতিবিধির ওপর কঠোর নজর রাখা হবে।
-
সিরিয়ার ওপর হামলা আর সহ্য করা হবে না: রাশিয়া
জানুয়ারি ১৯, ২০১৯ ১৫:৪৬সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের সামরিক হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, মস্কো সিরিয়ার বিমানবন্দর পুনঃনির্মাণের চেষ্টা করছে। সেখানে আর কোনো হামলা সহ্য করা হবে না।
-
মার্কিন নয়া সামরিক নীতি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা ডেকে আনবে: রাশিয়া
জানুয়ারি ১৯, ২০১৯ ০৯:৩১রাশিয়া বলেছে, আমেরিকার মহাকাশভিত্তিক নয়া সামরিক নীতি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা ডেকে আনবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দেরি হয়ে যাওয়ার আগেই অস্ত্রচুক্তি নিয়ে বিবাদ মিটিয়ে ফেলার জন্য আমেরিকার প্রতি আহ্বানও জানানো হয়েছে।
-
রুশ আকাশে ২ বোমারু বিমানের মধ্যে সংঘর্ষ: রক্ষা পেলেন পাইলটরা
জানুয়ারি ১৮, ২০১৯ ১৩:০৪রাশিয়ার দূর প্রাচ্যের আকাশে আজ(শুক্রবার) দেশটির বিমান বাহিনীর দুই এস-৩৪ বোমারু বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিমানের পাইলটসহ ক্রুরা নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। এ ছাড়া, ঘটনার সময় কোনো বিমানেই বোমা বা গোলাবারুদ ছিল না।
-
প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে রাশিয়া ও কুর্দিরা
জানুয়ারি ১৬, ২০১৯ ১৪:৪১তুরস্কের অধীনে সিরিয়া সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে সিরিয়ার কুর্দি গেরিলারা ও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার কুর্দি গেরিলারা এতদিন মার্কিন সমর্থন পেয়ে এসেছে। তারা বলছে, এর মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন হবে।
-
রুশ-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনা বানচাল করল সিনেট
জানুয়ারি ১৬, ২০১৯ ১২:২২রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা করেছিলেন তার বিরোধিতা করে একটি নতুন প্রস্তাব পাস করেছে সিনেট।
-
রাশিয়ার কাছ থেকে ৫০০ কোটি ডলার ঋণ গ্রহণের অনুমতি পেল ইরান
জানুয়ারি ১৫, ২০১৯ ১৬:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারকে বন্ধুপ্রতীম রাশিয়ার কাছ থেকে ৫০০ কোটি ডলার ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে জাতীয় সংসদ। ইরানের সংসদের একজন মুখপাত্র আজ (মঙ্গলবার) একথা জানান।
-
ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকি দিল রাশিয়া
জানুয়ারি ১২, ২০১৯ ১৪:০৩রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণপূর্ব এশিয়া এবং ক্যারাবিয় অঞ্চলে মস্কোর স্বার্থ বিঘ্নিত হলে ব্রিটেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর এই দুই অঞ্চলে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
-
ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা তার তদন্ত হয়েছে
জানুয়ারি ১২, ২০১৯ ১১:৪৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা তা তদন্ত করে দেখেছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ সংস্থার পরিচালক জেমস কোমিকে ২০১৭ সালে বরখাস্ত করার পর টাম্পের আচরণে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে, তারা এক পর্যায়ে তদন্তে নামতে বাধ্য হন।
-
আফ্রিকায় সামরিক ঘাঁটি গাড়ছে রাশিয়া
জানুয়ারি ১২, ২০১৯ ০৯:১৬মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বা সিএআর-এ সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে রাশিয়া। এরইমধ্যে এক চুক্তির আওতায় দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে রুশ সেনারা।