-
‘মার্কিন আধিপত্যবাদ প্রতিহত করবে ইরান-রাশিয়া সহযোগিতা’
আগস্ট ০২, ২০১৮ ০১:৩৮মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা মার্কিন আধিপত্যবাদ প্রতিহত করতে ভূমিকা রাখবে। এ মন্তব্য করেছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাতপিশে।
-
অস্ত্র বিক্রি নিয়ে হুমকি: আমেরিকার নিন্দা করল তুরস্ক-রাশিয়া
জুলাই ৩১, ২০১৮ ১৪:০২আমেরিকার হুমকির ভাষার নিন্দা জানিয়েছে তুরস্ক ও রাশিয়া। দেশ দুটি বলেছে, আমেরিকার অপছন্দের কোনো দেশের কাছ থেকে যখন তৃতীয় কোনো দেশ অস্ত্র কিনতে চায় তখনই মার্কিন কর্মকর্তারা এ ধরনের হুমকির ভাষা ব্যবহার করেন। রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চেষ্টা চালাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমেরিকা তুরস্ককে এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি বাতিলের হুমকি দিয়েছে।
-
সিরিয়া থেকে ইরানকে কেউ বের করে দিতে পারে না: রাশিয়া
জুলাই ৩১, ২০১৮ ০৫:৫৫ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ বলেছেন, “সিরিয়া থেকে ইরানকে চলে যাওয়ার ব্যাপারে আমরা তেহরানকে বাধ্য করতে পারি না।”
-
মার্কিন সামরিক পরিকল্পনা সম্পর্কে রাশিয়া সচেতন আছে: ল্যাভরভ
জুলাই ৩০, ২০১৮ ১৭:৩১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও পশ্চিমা জোট কী ধরনের সামরিক পদক্ষেপ নেয়ার ষড়যন্ত্র করছে মস্কো তার সবই জানে। তিনি বলেন, এই সচেতনতাই রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করেছে।
-
ট্যাংক, কামানসহ গোলাবারুদ সমর্পণ করল সিরিয়ার অবৈধ গোষ্ঠীগুলো
জুলাই ৩০, ২০১৮ ১৩:৪৩সিরিয়ার অবৈধ সশস্ত্রগোষ্ঠীগুলো গত ২৪ ঘণ্টায় কয়েকটি ট্যাংক, কামান এবং বিমান বিধ্বংসী স্থাপনা সমর্পণ করেছে। সিরিয়ায় অবস্থিত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংহতি কেন্দ্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
-
সিরিয়ার বিমান ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
জুলাই ৩০, ২০১৮ ০৫:৫৮সিরিয়ায় অবস্থিত রাশিয়ার স্থায়ী বিমান ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে রুশ সেনাবাহিনী। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের হামেইমিম শহরে রাশিয়ার স্থায়ী বিমান ঘাঁটি অবস্থিত।
-
মার্কিন বিদ্যুৎ গ্রিডে নজর রুশ হ্যাকারদের
জুলাই ২৯, ২০১৮ ১৩:১৭মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হ্যাকাররা আমেরিকার নির্বাচনী ব্যবস্থা থেকে বিদ্যুৎ গ্রিডের দিকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে গতকাল (শনিবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এসব হ্যাকার রুশ সরকারের মদদপুষ্ট বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
-
এস-৪০০’র পরীক্ষা চালাবে চীন: সূত্র
জুলাই ২৮, ২০১৮ ১২:১৫রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র চালান পেয়েছে চীন এবং আগামী কয়েক দিনের মধ্যে এর পরীক্ষা চালাবে দেশটি।
-
ট্রাম্প কেমন মিথ্যাবাদী তার বর্ণনা দিলেন ব্যক্তিগত আইনজীবী
জুলাই ২৭, ২০১৮ ১৫:০০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করেছেন তারই সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। তিনি বলেছেন, ২০১৬ সালের জুন মাসে ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের বড় ছেলের সঙ্গে রুশ প্রেসিডেন্ট দপ্তরের ঘনিষ্ট একজন আইনজীবীর যে গোপন বৈঠক হয়, সে ব্যাপারে ট্রাম্প পুরোপুরি অবহিত ছিলেন। তখন ওই রুশ আইনজীবী জানিয়েছিলেন, তার কাছে হিলারি ক্লিনটনের ব্যাপারে ক্ষতিকর প্রমাণপত্র রয়েছে। মার্কিন টিভি চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে।
-
ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে পম্পেওর বক্তব্য প্রত্যাখ্যান করল রাশিয়া
জুলাই ২৬, ২০১৮ ০৪:৫৮ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র বক্তব্য প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, মার্কিন সরকার ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌম ক্ষমতা মেনে নেবে না বলে পম্পেও যে বক্তব্য দিয়েছেন তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়।