-
তেহরানের সঙ্গে সম্পর্ক গভীর করতে মস্কো বদ্ধপরিকর: রিয়াবকভ
মে ১১, ২০১৮ ০১:৪২রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে মস্কোর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বৃহস্পতিবার তেহরানে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।
-
ইরানের পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া, তুরস্ক; আরো আছে ইইউ
মে ০৯, ২০১৮ ১৯:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যাওয়ার পর তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন।
-
সিরিয়ায় রুশ হেলিকপ্টার বিধ্বস্ত: ২ পাইলটই নিহত
মে ০৮, ২০১৮ ০০:৫৬সিরিয়ার পূর্বাঞ্চলে রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়ে বলেছে, সোমবার রাতে কেএ-৫২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
-
৪র্থ দফা শপথ: রাশিয়াকে আরো শক্তিশালী করবেন পুতিন
মে ০৭, ২০১৮ ১৩:৫৭চতুর্থ দফা রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। গত মার্চ মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ের পর আজ (সোমবার) তিনি গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে শপথ নেন।
-
রাশিয়ার বিমান প্রায় ফেলে দিয়েছিল ইসরাইল!
মে ০৭, ২০১৮ ০৯:২৩ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালন বলেছেন, ২০১৫ সালের দিকে একবার রাশিয়ার যুদ্ধবিমান প্রায় ভূপাতিত করার কাছাকাছি চলে গিয়েছিল ইসরাইলের বাহিনী। রুশ ওই বিমানটি ইসরাইলের দিকে যাচ্ছিল বলে তিনি জানান।
-
চীন-রাশিয়ার যৌথ বিবৃতি: পরমাণু সমঝোতা রক্ষা করুন
মে ০৬, ২০১৮ ০৫:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন। দেশ দুটি যৌথ বিবৃতি প্রকাশের মাধ্যমে এ আহ্বান জানিয়েছে।
-
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বাতিলের পরিণতির ব্যাপারে সতর্ক করল রাশিয়া
মে ০৫, ২০১৮ ১৪:০৩রাশিয়া হুঁশিয়ার করে দিয়ে বলেছে, সবার স্বার্থ বজায় রেখে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত ভারসাম্যপূর্ণ পরমাণু সমঝোতা বাতিল করা হলে সবাইকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
-
আমেরিকা বেরিয়ে গেলে ইরানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা হবে: রাশিয়া
মে ০৫, ২০১৮ ১৩:৫৫২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিলে রাশিয়া সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করবে বলে একজন শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তা জানিয়েছেন। আন্তর্জাতিক সমঝোতায় থাকা না থাকার বিষয়ে আমেরিকার পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়ার সময় যখন ঘনিয়ে আসছে তখন রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য এলো।
-
পরমাণু সমোঝাতা বাতিল হলে বিশ্ব নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে: রাশিয়া
মে ০৫, ২০১৮ ০৮:১৮রাশিয়া সতর্ক করে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল করলে বিশ্ব মারাত্মক রকমের নিরাপত্তাহীনতার মুখে পড়বে। এ সমঝোতা সবপক্ষের স্বার্থ রক্ষার জন্য একটি ভারাসম্যপূর্ণ উপায় বলেও মন্তব্য করেছে মস্কো।
-
‘ইরানি পরমাণু সমঝোতার প্রতি সম্মান দেখানো অব্যাহত রাখবে রাশিয়া’
মে ০৪, ২০১৮ ১৯:৫০রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইরান পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা মেনে চলবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া এর প্রতি সম্মান দেখানো অব্যাহত রাখবে। জাখারোভা শুক্রবার বলেন, তার দেশ মনে করে পরমাণু সমঝোতায় কোনো রকমের পরিবর্তন আনা গ্রহণযোগ্য নয়।