-
সিরিয়ায় রুশ ঘাঁটিতে ড্রোন হামলা; আমেরিকাকে সন্দেহ করছে মস্কো
জানুয়ারি ১০, ২০১৮ ১২:২৫সিরিয়ায় রুশ নৌ ও বিমান ঘাঁটিতে হামলা প্রচেষ্টার সঙ্গে আমেরিকা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত শনিবার সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হেমেইমিম বিমানঘাঁটি এবং তারতুস নৌঘাঁটিতে ১৩টি ড্রোনের সাহায্যে হামলার ব্যর্থ চেষ্টার সময় এর আশেপাশে মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি ছিল। এর ফলে ড্রোন হামলা প্রচেষ্টায় আমেরিকার জড়িত থাকার আশঙ্কা আরও বেড়েছে।
-
রুশ সেনারা ঘাঁটি রক্ষা করতে সক্ষম: ক্রেমলিন
জানুয়ারি ০৯, ২০১৮ ১৬:৪০সিরিয়ায় অবস্থান করা রাশিয়ার সেনারাই সম্ভাব্য যেকোনো হামলার মুখে সামরিক ঘাঁটিগুলো রক্ষা করতে সক্ষম বলে ঘোষণা করেছে মস্কো। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর সিরিয়া থেকে বহু সেনা প্রত্যাহার করেছে রাশিয়া।
-
বিমান ও নৌঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা রুখে দিল রাশিয়া
জানুয়ারি ০৯, ২০১৮ ০৯:৩৯সিরিয়ায় অবস্থিত রাশিয়ার বিমান ও নৌঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের ড্রোন হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে রুশ সেনারা।
-
ইরানকে হুমকি দেয়ার অধিকার আমেরিকার নেই: রাশিয়া
জানুয়ারি ০৭, ২০১৮ ১২:৩৮রাশিয়া বলেছে, ইরানকে হুমকি দেয়া এবং গোটা বিশ্বের পক্ষ থেকে একতরফা সিদ্ধান্ত নেয়ার অধিকার আমেরিকার নেই। রাশিয়া-২ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ক ফেডারেশন কাউন্সিল কমিটির প্রথম উপ প্রধান ফ্রাঞ্জ ক্লিন্টসেভিস এ মন্তব্য করেন।
-
সিরিয়ায় রুশ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা: ৭ বিমান ধ্বংসের কথা নাকচ
জানুয়ারি ০৪, ২০১৮ ২৩:৩৬সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার একটি ঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের হামলায় সাতটি সামরিক বিমান ধ্বংস হয়েছে বলে গণমাধ্যমে যে খবর বের হয়েছে তা নাকচ করেছে মস্কো।
-
ইরানে বিদেশী হস্তক্ষেপ প্রত্যাখ্যান করল তুরস্ক, রাশিয়া, সিরিয়া
জানুয়ারি ০২, ২০১৮ ১৪:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের ঘটনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া, তুরস্ক ও সিরিয়া। দেশ তিনটি আশা করছে, ইরানে আর কোনো সহিংসতার ঘটনা ঘটবে না।
-
পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম লেখালেন মুসলিম নারী আইনা
জানুয়ারি ০২, ২০১৮ ১৩:৩৫রাশিয়ার দাগেস্তান প্রদেশের প্রধান মুফতির স্ত্রী ও প্রখ্যাত সাংবাদিক আইনা গামজাতুভা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন। রুশ নির্বাচন কমিশন বলেছে, প্রার্থী হিসেবে তালিকাভূক্ত হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন আইনা। সেগুলো পর্যালোচনা করে দেখা হবে।
-
সিরিয়াকে যেকোনো সহায়তা দিতে রাশিয়া সদা প্রস্তুত রয়েছে: পুতিন
ডিসেম্বর ৩০, ২০১৭ ১৪:৩৮সিরিয়ার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশটিকে সহায়তা দেয়া মস্কো অব্যাহত রাখবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
সেইন্ট পিটার্সবার্গের হামলার দায় স্বীকার করল দায়েশ
ডিসেম্বর ৩০, ২০১৭ ১৪:৩৫রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গের একটি বিপণী কেন্দ্রে বিস্ফোরণের দায় স্বীকার করেছে তাফরিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
-
ন্যাটোকে উপেক্ষা: এস-৪০০ কেনা বাবদ ঋণচুক্তি সই করল রাশিয়া-তুরস্ক
ডিসেম্বর ২৯, ২০১৭ ১৬:৩০রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আজ(শুক্রবার) মস্কো এবং আঙ্কারা ২৫০ কোটি ডলারের সমপরিমাণ ঋণচুক্তি সই করেছে। তুরস্কের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। এর আগে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনাকে কেন্দ্র ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল তুরস্ক।