-
সিরিয়ায় পদাতিক সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে রাশিয়া
এপ্রিল ২৪, ২০১৭ ১৬:৩৭সিরিয়ার সামরিক সূত্র থেকে বলা হয়েছে, দামেস্ক সরকারের সহযোগিতার জন্য দেশটিতে পদাতিক সেনা পাঠাতে প্রস্তুত মস্কো। বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের লড়াইয়ে সিরিয়াকে সহযোগিতা করবে রুশ সেনারা।
-
ইউক্রেনে রুশ তৎপরতাই ওয়াশিংটন-মস্কো সম্পর্কোন্নয়নে বাধা: টিলারসন
এপ্রিল ২৪, ২০১৭ ০৮:১৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দাবি করেছেন, তার ভাষায়, ইউক্রেনে রাশিয়ার তৎপরতা ওয়াশিংটন-মস্কো সম্পর্কোন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো প্রোশেনকোর সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।
-
‘আগ্রাসন ঠেকাতে সিরিয়াকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া’
এপ্রিল ২২, ২০১৭ ১৯:৫৪সিরিয়া সরকারকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে বিন্দুমাত্র ইতস্তত করবে না রাশিয়া। রুশ সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা কমিটির প্রধান ভিক্তর ওজেরোভ এ কথা বলেছেন।
-
‘সিরিয়ায় যুদ্ধবিরতি জোরদারে মস্কো-তেহরান-আঙ্কারার সহযোগিতা অব্যাহত’
এপ্রিল ২২, ২০১৭ ০৭:৫৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছে, গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি জোরদার করতে মস্কো, তেহরান এবং আঙ্কারা সহযোগিতা অব্যাহত রেখেছে। এ ছাড়া, যুদ্ধবিরতি লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার জন্য যৌথ ব্যবস্থা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
-
এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে: তুরস্ক
এপ্রিল ২২, ২০১৭ ০৪:৪৫তুরস্ক বলেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
-
উ. কোরিয়া সীমান্তে সেনা এবং ভারি সামরিক যন্ত্রপাতি পাঠাচ্ছে রাশিয়া
এপ্রিল ২১, ২০১৭ ১১:৪৪রাশিয়া সেনা এবং ভারি যন্ত্রপাতি পাঠিয়েছে উত্তর কোরিয়া সীমান্তে। আমেরিকা এবং উত্তর কোরিয়ার যখন পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো।
-
বিশ্বে ভুলে যে কোনো সময় শুরু হতে পারে পরমাণু যুদ্ধ : জাতিসংঘ
এপ্রিল ২১, ২০১৭ ০৭:০০বিশ্বে ভুলে পরমাণু যুদ্ধের আশংকা বাড়ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা সংক্রান্ত ইন্সটিটিউট বা ইউএনডিআর।
-
‘রুশ-মার্কিন যুদ্ধের আশংকা রয়েছে বলে মনে করেন রাশিয়ার ৩০ ভাগ মানুষ’
এপ্রিল ১৯, ২০১৭ ১৪:২৩রাশিয়ার ৩০ শতাংশ মানুষ মনে করেন, দেশটির সঙ্গে আমেরিকার যুদ্ধ বাধার আশংকা রয়েছে। নতুন এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়া, সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি রাশিয়ার মানুষদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে বলে জনমত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে।
-
রুশ বোমারু বিমানের গতিরোধ করল আমেরিকা
এপ্রিল ১৯, ২০১৭ ০২:৩২আলাস্কা উপকূলে দুটি রুশ বোমারু বিমানের গতিরোধ করেছে মার্কিন সেনাবাহিনী। সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যখন উত্তেজনা চলছে তখন পেন্টাগনের কর্মকর্তারা এ তথ্য জানালেন।
-
লাটভিয়ায় ন্যাটোর বার্ষিক মহড়ায় অংশ নিচ্ছে শত শত সেনা
এপ্রিল ১৮, ২০১৭ ১০:৫৬লাটভিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বার্ষিক সামরিক মহড়া ‘সামার শিল্ড’ শুরু হয়েছে। লাটভিয়ার রাজধানী রিগা’র বাইরে আদাজি প্রশিক্ষণ এলাকায় এ মহড়া দু’সপ্তাহ ধরে চলবে।