-
আস্তানা বৈঠকের জন্য আমেরিকাকে যৌথ আমন্ত্রণ জানানো হয় নি: ইরান
জানুয়ারি ১৮, ২০১৭ ১৫:২৯ইরান, রাশিয়া এবং তুরস্ক কাজাখিস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া সংক্রান্ত বৈঠকের যোগ দেয়ার জন্য আমেরিকার প্রতি যৌথ কোনো আমন্ত্রণ পাঠায় নি। আজ(বুধবার) এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
-
ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে প্রথমবারের মতো ‘না’ বলল রাশিয়া
জানুয়ারি ১৭, ২০১৭ ১৪:০৬নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু অস্ত্র কমানোর বিনিময়ে রাশিয়ার ওপর আরোপিত নিষে ধাজ্ঞা প্রত্যাহারের যে শর্ত দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে মস্কো।
-
রাশিয়ার কাছ থেকে এই প্রথম বেসামরিক হেলিকপ্টার কিনছে পাকিস্তান
জানুয়ারি ১৭, ২০১৭ ০৮:৫৯পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার চুক্তি করেছে। বেসামরিক কাজে ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে এই প্রথম হেলিকপ্টার কিনছে পাকিস্তান। রুশ সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছে।
-
আসন্ন আস্তানা বৈঠক নিয়ে জরুরি আলাপ করলেন ল্যাভরভ ও জারিফ
জানুয়ারি ১৭, ২০১৭ ০৩:১৭সিরিয়া বিষয়ক আসন্ন শান্তি বৈঠক নিয়ে আলোচনা করেছেন ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অনুরোধে সোমবার রাতে এক টেলিফোনালাপে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
-
সিরিয়ায় নিজ নৌ এবং বিমান ঘাঁটিগুলোর উন্নয়ন করবে রাশিয়া
জানুয়ারি ১৫, ২০১৭ ২২:২৫সিরিয়ায় নিজ নৌ এবং বিমান ঘাঁটিগুলোর উন্নয়ন করতে চাইছে রাশিয়া। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হবে।
-
পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে চলে গেছে ক্রিমিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
জানুয়ারি ১৫, ২০১৭ ১৯:৪৯ক্রিমিয়া উপদ্বীপে মোতায়েন এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। রুশ সামরিক বিশ্লেষক মিখাইল খোদারনক এ কথা জানিয়েছেন।
-
কঠোর নিষেধাজ্ঞা নস্যাৎ করার বিষয়টি ইরান থেকে শিখছেন রুশ কূটনীতিবিদরা: রিয়াবকোভ
জানুয়ারি ১৪, ২০১৭ ১৬:০৪রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ এবং পরমাণু আলোচক দলের সাবেক প্রধান বলেছেন, কঠোর নিষেধাজ্ঞা কি করে নস্যাৎ করতে হয় তা রাশিয়ার কূটনীতিবিদরা ইরানি সমকক্ষদের কাছ থেকে শিখছেন। তিনি ইরাকি কূটনীতিবিদদের সাফল্যের প্রশংসাও করেন।
-
সিরিয়া ইস্যুতে রাশিয়া ও তুরস্কের সঙ্গে আলোচনা করল ইরান
জানুয়ারি ১৪, ২০১৭ ০৪:৩৪সিরিয়ার চলমান সংঘর্ষ অবসানের ব্যাপারে রাশিয়া ও তুরস্কের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারি। তিনি এ আলোচনার উদ্দেশ্যে শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছান এবং সেখানে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে সাক্ষাৎ করেন।
-
দ. কোরিয়ায় ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন-রাশিয়া
জানুয়ারি ১৩, ২০১৭ ১৯:৪১রাশিয়া এবং চীন বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে যৌথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। অবশ্য এ পাল্টা ব্যবস্থা কী হবে সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয় নি।
-
সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর বিমান হামলার বিষয়ে তুর্কি-রুশ সমন্বয় চুক্তি
জানুয়ারি ১৩, ২০১৭ ০৯:৩৬সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বয়ের ভিত্তিতে বিমান হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাশিয়া এবং তুরস্ক। একই সঙ্গে সিরিয়ার আকাশসীমায় যুদ্ধ অভিযান চালানোকে কেন্দ্র করে বিমান উড্ডয়ন নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেছে দেশ দুটি।