রাশিয়ার কাছ থেকে এই প্রথম বেসামরিক হেলিকপ্টার কিনছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i31177-রাশিয়ার_কাছ_থেকে_এই_প্রথম_বেসামরিক_হেলিকপ্টার_কিনছে_পাকিস্তান
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার চুক্তি করেছে। বেসামরিক কাজে ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে এই প্রথম হেলিকপ্টার কিনছে পাকিস্তান। রুশ সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৭ ০৮:৫৯ Asia/Dhaka
  • রাশিয়ার কাছ থেকে এই প্রথম বেসামরিক হেলিকপ্টার কিনছে পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার চুক্তি করেছে। বেসামরিক কাজে ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে এই প্রথম হেলিকপ্টার কিনছে পাকিস্তান। রুশ সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছে।

রাশিয়ান হেলিকপ্টার নামের রুশ কোম্পানির বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। এতে, বেসামরিক কাজে ব্যবহারের উপযোগী এমআই-১৭১ হেলিকপ্টার ২০১৭ সালে মাঝামাঝি সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

বেলুচিস্তানের অর্থ বিভাগের শীর্ষ এক কর্মকর্তা চুক্তির বিষয় নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, হেলিকপ্টারে ১৪টি ভিআইপি বা ২৬ সাধারণ আসন থাকবে। জরুরি অবস্থায় এ সব আসন সরিয়ে সেখানে ১৪টি স্ট্রেচার নেয়া যাবে। 

এ হেলিকপ্টার কিনতে এক কোটি ৫২ লাখ ডলার ব্যয় হবে উল্লেখ করে তিনি আরো জানান, আগামী মাসের মাঝামাঝি এটি সরবরাহ করা হবে। যাত্রী ও মালামাল পরিবহন,  চিকিৎসা এবং জরুরি কাজে এটি ব্যবহার করা হবে বলে জানান তিনি।

সামরিক পরিবহন হেলিকপ্টার এমআই-১৭ এর বেসামরিক সংস্করণ হলো এমআই-১৭১। পাকিস্তানের সামরিক বাহিনী এরই মধ্যে এমআই-১৭ ব্যবহার করছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১৭