কঠোর নিষেধাজ্ঞা নস্যাৎ করার বিষয়টি ইরান থেকে শিখছেন রুশ কূটনীতিবিদরা: রিয়াবকোভ
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ এবং পরমাণু আলোচক দলের সাবেক প্রধান বলেছেন, কঠোর নিষেধাজ্ঞা কি করে নস্যাৎ করতে হয় তা রাশিয়ার কূটনীতিবিদরা ইরানি সমকক্ষদের কাছ থেকে শিখছেন। তিনি ইরাকি কূটনীতিবিদদের সাফল্যের প্রশংসাও করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার সঙ্গে আজ(শনিবার) আলোচনার সময়ে এ কথা বলেন তিনি। পরমাণু বিষয়ে রাশিয়াসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনাকে সৃজনশীল এবং চমৎকার হিসেবে মন্তব্য করেন।
ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কবল থেকে বের হয়ে আসার ক্ষেত্র পরমাণু সমঝোতার গুরুত্বও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, রাশিয়া এখন অবৈধ নিষেধাজ্ঞা এবং নীতির শিকার হয়েছে। রাশিয়ার ওপর এর প্রতিক্রিয়া কি ভাবে নস্যাৎ করতে হয় তা ইরাকি কূটনীতিবিদের কাছ থেকে মস্কোর কূটনীতিবিদরা শিখেছেন বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৪