-
‘সিরিয়া যুদ্ধবিরতি’ অনুমোদনের জন্য জাতিসংঘের প্রতি রাশিয়ার আহ্বান
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৪:১৫তিন দেশের উদ্যোগে সিরিয়ায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি অনুমোদন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো, আঙ্কারা ও দামেস্কের উদ্যোগে সম্প্রতি সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সংঘর্ষরত পক্ষগুলো। অবশ্য দায়েশ ও আন্ নুসরা ফ্রন্টের মতো উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোকে যুদ্ধবিরতির বাইরে রাখা হয়েছে।
-
অসাধারণ পদক্ষেপ নিয়েছেন পুতিন: ডোনাল্ড ট্রাম্প
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৩:৫০আমেরিকা থেকে ৩৫ রুশ কূটনীতিককে বহিস্কারের প্রতিশোধ না নেয়ার যে সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, “অসাধারণ পদক্ষেপ…আমি সব সময় জানতাম তিনি (পুতিন) একজন স্মার্ট ব্যক্তি।”
-
রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানালেন ট্রাম্পের উপদেষ্টা
ডিসেম্বর ৩০, ২০১৬ ২১:৩৫মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিঅ্যান কোনওয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর নিন্দা করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
-
একজন মার্কিন কূটনীতিককেও বহিষ্কার করব না: পুতিন
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৫:১৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ কূটনীতিককে সেদেশ থেকে বহিষ্কারের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার পদক্ষেপের জবাবে পাল্টা পদক্ষেপ নেয়া হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ৩৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের প্রস্তাব করেছিল।
-
৩৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের প্রস্তাব দিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৩:৪৬মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ কূটনীতিককে বহিষ্কারের প্রস্তাব দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন সরকার রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার করার পর মস্কোও পাল্টা পদক্ষেপের পরিকল্পনা গ্রহণ করেছে।
-
সিরিয়ার যুদ্ধবিরতিকে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ বলল ইরান
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৩:২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সিরিয়ার যুদ্ধবিরতিকে কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে অভিহিত করেছেন। রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় গোটা সিরিয়ায় এ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে।
-
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর দাম পড়ল ডলারের
ডিসেম্বর ৩০, ২০১৬ ০৭:৫২মার্কিন ডলারের মূল্য গত কয়েক সপ্তাহ চাঙ্গা থাকার পর আবার শূন্য দশমিক ৫ শতাংশ কমে গেছে। ‘ব্লুমবার্গ ডলার সূচক’ এ তথ্য দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের পর ডলারের মূল্য বিপর্যয় ঘটে।
-
চীনা দোকানের ষাঁড়ের মতো আচরণ করবে না রাশিয়া: পেসকভ
ডিসেম্বর ৩০, ২০১৬ ০৪:২৬রাশিয়ার ৩৫ কূটনীতিক বহিস্কার এবং দেশটির বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপকে ওবামা প্রশাসনের ‘অনিশ্চিত ও আগ্রাসী’ পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে মস্কো।
-
সম্পর্কের চরম অবনতি: ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করল আমেরিকা
ডিসেম্বর ৩০, ২০১৬ ০৪:০২মার্কিন যুক্তরাষ্ট্রে গতমাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এছাড়া, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার অভিযোগে রাশিয়ার পক্ষ থেকে ব্যবহৃত দু’টি দপ্তরও বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।
-
আল-বাব শহরে প্রথমবারের মতো বিমান হামলা চালাল রাশিয়া
ডিসেম্বর ২৯, ২০১৬ ২১:৩৬তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার আল-বাব শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শহরটিতে তুরস্কের সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি করে আসছে আংকারা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রুশ বিমান বাহিনী সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে তবে এই শহরে এবারই প্রথম বিমান হামলা চালাল।