-
‘ইরানে সামরিক ঘাঁটি স্থাপনের কোনো ইচ্ছা রাশিয়ার নেই’
আগস্ট ২৫, ২০১৬ ০২:৩৫রাশিয়া কখনোই ইরানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়নি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো পরিকল্পনা মস্কোর নেই। একথা জানিয়েছেন তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লুয়ান জাগারিয়ান। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।
-
ইরানের ঘাঁটি ব্যবহার বন্ধ করা নিয়ে রাশিয়ার ঘোষণা: বিশ্বাস করছে না আমেরিকা
আগস্ট ২৩, ২০১৬ ০৮:০৪রাশিয়ার যুদ্ধবিমানগুলো ইরানের ঘাঁটি ব্যবহার বন্ধ করেছে বলে মস্কো যে ঘোষণা দিয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে আমেরিকা। সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলার জন্য রুশ বিমানগুলো ইরানের ঘাঁটি ব্যবহার করেছিল। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ইরানের ঘাঁটি ব্যবহার নিয়ে মস্কোর ঘোষণা পরিষ্কার নয়। মস্কো ইরানের ঘাঁটি ব্যবহার বন্ধ করেছে কিনা সে বিষয়েও নিশ্চিত হওয়া যায় নি বলে দাবি করেছে আমেরিকা।
-
রুশ-চীন হুমকি মোকাবেলায় এবারে পানির তলের ড্রোন নামাবে আমেরিকা
আগস্ট ২৩, ২০১৬ ০৭:২০মার্কিন নৌবাহিনীর পানির তলের ড্রোন তৈরির বিষয়ে আশাবাদী হয়েছে উঠেছে। চীন ও রাশিয়ার হুমকি মোকাবেলায় এ ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে মার্কিন নৌবাহিনী। মার্কিন বিমানবাহিনী যখন নির্বিচারে ড্রোন ব্যবহার করছে তখন এ পদক্ষেপ নিলো দেশটির নৌবাহিনী।
-
ইরান থেকে নতুন করে হামলা শুরু করতে পারে রাশিয়া: রাষ্ট্রদূত
আগস্ট ২২, ২০১৬ ২১:০৭ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ডিঝাগারিয়ান বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আবারো ইরানের বিমানঘাঁটি ব্যবহার করে রুশ বিমান বাহিনী হামলা শুরু করতে পারে। তবে এ বিষয়ে দু দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আগে সিদ্ধান্ত হবে।
-
'রাশিয়াকে সামরিক ঘাঁটি খোলার অনুমতি দিতে ইয়েমেন প্রস্তুত'
আগস্ট ২২, ২০১৬ ১৩:৪১ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বলেছেন, তার দেশের নতুন সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। সেই লক্ষ্যে ইয়েমেনে সামরিক ঘাঁটি খুলতে নতুন সরকার রাশিয়াকে অনুমতি দেবে বলে জানান তিনি।
-
‘চীন-রাশিয়ার মোকাবেলা করতে পারবে না ব্রিটিশ বাহিনী’
আগস্ট ২২, ২০১৬ ০৮:২৯ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল অ্যালান উইলিয়াম জন ওয়েস্ট বলেছেন, তার দেশের সেনাবাহিনী বিশ্বযুদ্ধের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় উপযুক্তভাবে সজ্জিত নয়। এ ছাড়া, চীন-রাশিয়ার মোকাবেলাও করতে পারবে না ব্রিটিশ বাহিনী।
-
রাশিয়া চাইলে ইনজারলিক ঘাঁটি ব্যবহার করতে পারবে: তুর্কি প্রধানমন্ত্রী
আগস্ট ২১, ২০১৬ ০৮:৫৫তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, রাশিয়া চাইলে দেশটির ইনজারলিক বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর বিরুদ্ধে হামলার জন্য এ ঘাটি রাশিয়া ব্যবহার করতে পারবে বলে জানান তিনি। অবশ্য তিনি স্বীকার করেন যে ইনজারলিক ঘাটি ব্যবহারের জন্য কোনো অনুরোধ মস্কো করে নি ।
-
মস্কো এবং দামেস্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিল সিরিয়ার মার্কিন বাহিনী
আগস্ট ২২, ২০১৬ ০৪:১৭মস্কো এবং দামেস্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী। সিরিয়ায় মোতায়েন আমেরিকান বাহিনীর কমান্ডার লে.জেনারেল স্টিফেন টাউনসেন্ড রাশিয়া এবং সিরিয়াকে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন জোট হুমকির মুখে পড়েছে মনে করলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।
-
‘রুশ হাইপারসোনিক বিমান ঠেকানোর ক্ষমতা আমেরিকার নেই’
আগস্ট ২১, ২০১৬ ০৩:৫১মার্কিন স্ট্যাটেজিক কমান্ড বা স্টার্টকম’এর প্রধান অ্যাডমিরাল সিসিল হানি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রাশিয়ার হাইপারসোনিক বিমান ঠেকানো যাবে না। সম্ভাব্য রুশ হামলা মোকাবেলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বৈপ্লবিক আধুনিকায়নের আহ্বান জানিয়েছেন তিনি।
-
রাশিয়ার পুলিশ ফাঁড়িতে হামলার দায়িত্ব স্বীকার করল দায়েশ
আগস্ট ১৯, ২০১৬ ১১:৪৪রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি ট্রাফিক পুলিশ ফাঁড়িতে সাম্প্রতিক হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। সন্ত্রাসী হামলার হুমকি দেয়ার কয়েক সপ্তাহ পর ওই হামলা হয়।