-
‘আলেপ্পো অভিযান বন্ধ’ শান্তি আলোচনার পূর্ব শর্ত হতে পারে না: রাশিয়া
আগস্ট ১০, ২০১৬ ০৮:৩৮জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, “আলেপ্পোর চলমান সামরিক অভিযান বন্ধের সঙ্গে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনাকে মিলিয়ে ফেলা ঠিক হবে না। তিনি বলেছেন, সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় আলেপ্পো অভিযান বন্ধের বিষয়টি পূর্বশর্তও হতে পারে না।
-
রাশিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে: এরদোগান
আগস্ট ০৯, ২০১৬ ০৫:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার তাস সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। আসন্ন রাশিয়া সফরের আগে এ আহ্বান জানানো হলো। এ সফরকালে সেইন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন এরদোগান।
-
‘বায়োনিক সুপারহিউম্যান সোলজার’ তৈরি করছে রাশিয়া!
আগস্ট ০৭, ২০১৬ ০৬:২২রাশিয়া, মানব দেহে নানা পরিবর্তন ঘটিয়ে অতিমানবীয় ক্ষমতার অধিকারী সেনা তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছে পেন্টাগন। রুশ স্পুতনিক নিউজ এ খবর দিয়েছে।
-
বাকু বৈঠক: আলোচনা বসছেন রুহানি, পুতিন ও আলিয়েভ
আগস্ট ০৬, ২০১৬ ১৪:৫৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আজারবাইজানের রাজধানী বাকুতে আসন্ন ত্রিদেশীয় বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও মাদক পাচারের বিষয়ে জোর দেয়া হবে। গতকাল (শুক্রবার) পুতিনকে উদ্ধৃত করে ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। আগামীকাল এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
-
ডাকাতি করতে এসে রুশ কূটনীতিবিদের হাতে নিহত হলো বন্দুকধারী
আগস্ট ০৫, ২০১৬ ১৩:১৮রাশিয়ার এক কূটনীতিবিদ ব্রাজিলের রিও ডি জেনিরিয়োতে নাটকীয় ভাবে বন্দুকধারী ডাকাতকে গুলি করে হত্যা করেছেন। রিওতে অলিম্পিক মশাল শোভাযাত্রা শেষ হওয়ার পরই এ ঘটনা ঘটেছে।
-
মার্কিন সমর্থিত সন্ত্রাসীরা মানুষ নয়, পশু: রাশিয়া
আগস্ট ০৫, ২০১৬ ০৭:৪৮সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেয়ায় আমেরিকার সমালোচনা করে রাশিয়া বলেছে, এসব সন্ত্রাসী মানুষ নয়; এরা পশুর মতো। আলেপ্পোর একটি আবাসিক এলাকায় সন্ত্রাসীদের রাসায়নিক হামলার পর রাশিয়া এ সমালোচনা করল।
-
আলেপ্পোয় রুশ হেলিকপ্টার গুলিতে ভূপাতিত: নিহত ৫
আগস্ট ০১, ২০১৬ ১৩:১২রাশিয়ার পাঁচ আরোহীসহ একটি সামরিক হেলিকপ্টারকে আজ (সোমবার) সিরিয়ায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়ে জানিয়েছে, এ ঘটনায় হেলিকপ্টারটির পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছে।
-
পুতিনকে হত্যার হুমকি দিল দায়েশ
আগস্ট ০১, ২০১৬ ১১:৫৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। পাশাপাশি রাশিয়ায়ও হামলা চালানো হবে বলে দায়েশের একটি প্রচারণা ভিডিওতে হুমকি দেয়া হয়েছে। নয় মিনিটের এ ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
-
উত্তেজনার মধ্যেই ন্যাটোভুক্ত দেশ সফর করলেন পুতিন
জুলাই ৩১, ২০১৬ ১৫:৩২মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে মস্কোর উত্তেজনার মধ্যেই ন্যাটোভুক্ত দেশ স্লোভেনিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বোরুত পাহোরের সঙ্গে সাক্ষাৎ করেন।
-
কৃষ্ণ সাগরের রুশ নৌবহর পাবে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ৩ ফ্রিগেট
জুলাই ৩১, ২০১৬ ১৪:১০কৃষ্ণ সাগরে মোতায়েন রাশিয়ার নৌবহরকে তিনটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট দেয়া হবে। চলতি বছরের শেষ নাগাদ ক্ষেপণাস্ত্রবাহী এ সব রণতরী দেয়া হবে বলে ওই নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল আলেক্সান্দার ভিতকো জানিয়েছেন।