কৃষ্ণ সাগরের রুশ নৌবহর পাবে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ৩ ফ্রিগেট
https://parstoday.ir/bn/news/world-i16060-কৃষ্ণ_সাগরের_রুশ_নৌবহর_পাবে_গাইডেড_ক্ষেপণাস্ত্রবাহী_৩_ফ্রিগেট
কৃষ্ণ সাগরে মোতায়েন রাশিয়ার নৌবহরকে তিনটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট দেয়া হবে। চলতি বছরের শেষ নাগাদ ক্ষেপণাস্ত্রবাহী এ সব রণতরী দেয়া হবে বলে ওই নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল আলেক্সান্দার ভিতকো জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ৩১, ২০১৬ ১৪:১০ Asia/Dhaka
  • কৃষ্ণ সাগরের রুশ নৌবহর পাবে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ৩ ফ্রিগেট

কৃষ্ণ সাগরে মোতায়েন রাশিয়ার নৌবহরকে তিনটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট দেয়া হবে। চলতি বছরের শেষ নাগাদ ক্ষেপণাস্ত্রবাহী এ সব রণতরী দেয়া হবে বলে ওই নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল আলেক্সান্দার ভিতকো জানিয়েছেন।

প্রথম ফ্রিগেটটি এরইমধ্যে হস্তান্তর করা হয়েছে। আগামী শরৎকালের মধ্যে কৃষ্ণ সাগরের রুশ নৌবহরের কাছে দ্বিতীয় ফ্রিগেটটি দেয়া হবে। তৃতীয় রণতরীটি চলতি বছরের শেষ নাগাদ হস্তান্তর করা হবে।

২০২০ সালের মধ্যে কৃষ্ণ সাগরের রুশ নৌবহরকে এ ধরনের ছয়টি ফ্রিগেট সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ইউক্রেন প্রয়োজনীয় গ্যাস টারবাইন সরবরাহ করতে অস্বীকার করায় তিনটি রণতরী বানানোর পরিকল্পনা বাতিল করে দিতে বাধ্য হয় রাশিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৩১