মার্কিন সমর্থিত সন্ত্রাসীরা মানুষ নয়, পশু: রাশিয়া
-
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা
সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেয়ায় আমেরিকার সমালোচনা করে রাশিয়া বলেছে, এসব সন্ত্রাসী মানুষ নয়; এরা পশুর মতো। আলেপ্পোর একটি আবাসিক এলাকায় সন্ত্রাসীদের রাসায়নিক হামলার পর রাশিয়া এ সমালোচনা করল।
মার্কিন সমর্থিত নূর আদ-দ্বিন আয-যিনকি আলেপ্পোয় ওই হামলা চালিয়েছে বলে আগেই জানিয়েছে রাশিয়া। এ গোষ্ঠীকে আমেরিকা মধ্যপন্থি গেরিলা বলে সমর্থন দিয়ে আসছে।
আলেপ্পো হামলার প্রসঙ্গ টেনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, “এই পশুগুলোকে সমর্থন করছে আমেরিকা যারা বেসামরিক জনগণের ওপর বিষাক্ত গ্যাসের হামলা চালাচ্ছে।” জাখারোভা আরো বলেন, দুঃখজনকভাবে কথিত মধ্যপন্থি গেরিলাদের হাতে এটিই প্রথম ঘটনা নয়; এর আগেও তারা বহুবার রাসায়নিক হামলা চালিয়েছে যাদের পাশে রয়েছে আমেরিকা।”
সন্ত্রাসীদের গত মঙ্গলবারের হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছে। সন্ত্রাসীরা এ হামলা চালাতে পারে বলে রাশিয়া আগেই আমেরিকাকে সতর্ক করেছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫