• ইয়েমেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে: রাশিয়ার হুঁশিয়ারি

    ইয়েমেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে: রাশিয়ার হুঁশিয়ারি

    মার্চ ০৪, ২০১৬ ০৯:০১

    ৪ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। যুদ্ধ বন্ধের পথে সৌদি মদদপুষ্ট ইয়েমেনের পলাতক সরকার ক্রমাগত বাধার সৃষ্টি করায় তা দীর্ঘস্থায়ী হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

  • ষষ্ঠ-প্রজন্মের জঙ্গিবিমান বানাচ্ছে রাশিয়া: বিমানবাহিনী প্রধান

    ষষ্ঠ-প্রজন্মের জঙ্গিবিমান বানাচ্ছে রাশিয়া: বিমানবাহিনী প্রধান

    মার্চ ০৩, ২০১৬ ১০:০৮

    ৩ মার্চ (রেডিও তেহরান): রুশ বিমানবাহিনীর কমান্ডার জানিয়েছেন ,তার দেশ ষষ্ঠ প্রজন্মের জঙ্গিবিমান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। বিস্তারিত তথ্য না জানিয়ে তিনি বলেছেন, এ জঙ্গিবিমানের দু’টি ভার্সন থাকবে এবং একটি ভার্সন চালানো হবে পাইলট ছাড়া।

  • কাস্পিয়ান উপকূলে ইরানের পণ্য আমদানির জন্য ‘গ্রিন করিডোর’ নির্মাণ করবে রাশিয়া

    কাস্পিয়ান উপকূলে ইরানের পণ্য আমদানির জন্য ‘গ্রিন করিডোর’ নির্মাণ করবে রাশিয়া

    মার্চ ০২, ২০১৬ ১৪:৪৭

    ২ মার্চ (রেডিও তেহরান): ইরানের কৃষিপণ্য আমদানির জন্য কাস্পিয়ান সাগরের উপকূল ধরে একটি ‘গ্রিন করিডোর’ নির্মাণ করবে রাশিয়া। এ লক্ষ্যে মাখাচাকালা ও আস্ত্রাখান বন্দরকে প্রস্তুত করা হয়েছে। পাশ্চাত্য ও তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতির সূত্র ধরে খাদ্য সরবরাহে যাতে ঘাটতি দেখা না দেয় সে লক্ষ্যে এই করিডোর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপ কৃষিমন্ত্রী সের্গেই লেভিন।

  • সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার কোনো পরিকল্পনা মানব না: মস্কো

    সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার কোনো পরিকল্পনা মানব না: মস্কো

    মার্চ ০১, ২০১৬ ১৪:০৮

    ১ মার্চ (রেডিও তেহরান): রাশিয়া বলেছে, সাবেক ইউগোস্লাভিয়ার মতো সিরিয়াকে কয়েক খণ্ডে বিভক্ত করার পরিকল্পনা দেশটি মেনে নেবে না। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেষ পর্যন্ত সাবেক ইউগোস্লাভিয়ার মতো সিরিয়াকে কয়েকটি দেশে ভাগ করার আশঙ্কা কতখানি- এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কসোভো নাটক বা অন্য কোনো পরিকল্পনা সিরিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।”

  • সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ৯ ঘটনা রেকর্ড করেছে রাশিয়া’

    সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ৯ ঘটনা রেকর্ড করেছে রাশিয়া’

    ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ২১:৩৮

    ২৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘনের নয়টি ঘটনা রেকর্ড করেছে রাশিয়া। সিরিয়ায় রুশ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য দিয়েছে। রুশ সমন্বয় কেন্দ্রের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কোরালেংকো জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে উত্তরাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে গোলাবর্ষণের ঘটনা রয়েছে।

  • ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিশ্ব জুড়ে যৌথ তৎপরতা চালাতে হবে’

    ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিশ্ব জুড়ে যৌথ তৎপরতা চালাতে হবে’

    ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ০৯:৩৭

    ২৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিশ্ব জুড়ে যৌথ তৎপরতা চালাতে হবে। এছাড়া কোনো দেশ একক ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে পারবে না বলেও জানান তিনি।

  • ‘ইরান-রাশিয়ার ভয়ে সিরিয়ায় হামলা বন্ধ রেখেছে সৌদি’

    ‘ইরান-রাশিয়ার ভয়ে সিরিয়ায় হামলা বন্ধ রেখেছে সৌদি’

    ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ১৫:২২

    ২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার পক্ষ থেকে কঠোর জবাবের ভয়ে সিরিয়ায় সামরিক আগ্রাসনের পরিকল্পনা স্থগিত রেখেছে সৌদি আরব এবং তুরস্ক। সৌদি আরব বিষয়ক ইরানের বিশেষজ্ঞ রেজা মিরাবিয়ান এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত বাসিরাত নিউজ এ গোলটেবিলের আয়োজন করে।

  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে পারবে না ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো

    যুদ্ধে রাশিয়ার সঙ্গে পারবে না ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো

    ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ০৮:১৫

    ২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো যুদ্ধে রাশিয়ার সঙ্গে পারবে না। মার্কিনভিত্তিক প্রভাবশালী থিং ট্যাংক আটলান্টিক কাউন্সিল এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যখন মস্কো টানাপড়েন তুঙ্গে তখন এ কথা প্রকাশ করা হলো।

  • আলেপ্পো অভিযানের পথেই আরেক শহরের দখল নিল সিরিয় বাহিনী

    আলেপ্পো অভিযানের পথেই আরেক শহরের দখল নিল সিরিয় বাহিনী

    ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ১৩:২০

    ২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর মুক্তির পথে আরো এগিয়ে গেছে দেশটির সেনাবাহিনী। ওই শহর মুক্তি অভিযানের পথেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছ থেকে খানাসার শহর আবার দখলে নিয়েছে সরকারি সেনারা। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ শহর নিয়ন্ত্রণে নেয়ার কারণে আলেপ্পোর প্রধান শহরে রসদ সরবরাহের পথ পরিষ্কার হলো।

  • ইরানের কাছে রুশ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেব না: কেরি

    ইরানের কাছে রুশ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেব না: কেরি

    ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ০০:৪৯

    ২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরানের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে রাশিয়াকে অনুমতি দেবে না আমেরিকা। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে বৃহস্পতিবার জন কেরি এ কথা বলেছেন।