-
বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রদূত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেছেন
জুন ০১, ২০২৩ ০৫:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত নয়া বাংলাদেশি রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র পেশ করেন।
-
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে কমবে অর্থ পাচার, কূটনীতিকদের নিরাপত্তা সংশয় নেই পররাষ্ট্রমন্ত্রী
মে ২৭, ২০২৩ ১৩:৫২গেল কদিন ধরে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সরকারের ঘোষিত নতুন ভিসা নীতি নিয়ে আলোচনার ঝড় বইছে। সমালোচনাও করছে বিভিন্ন মহল। তবে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার হুমকি নিয়ে সরকার মোটেও বিব্রত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
-
সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ করলো ইসলামি প্রজাতন্ত্র ইরান
মে ২৩, ২০২৩ ১৪:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী সৌদি আরবে একজন সিনিয়র কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। চীনের মধ্যস্থতায় গত মার্চ মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই হওয়ার পর রাষ্ট্রদূত নিয়োগের এই পদক্ষেপ নিল তেহরান।
-
ইউক্রেনে এফ-সিক্সটিন পাঠানোর কারণে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠেবে
মে ২২, ২০২৩ ০৯:৩৫রাশিয়া বলেছে, যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করছে তাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িত থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ এ বক্তব্য দিয়েছেন এবং তার এ বক্তব্য টেলিগ্রাম চ্যানেলের পেইজে প্রকাশ করা হয়েছে।
-
‘কঠিন সময়ে একমাত্র ইরান ইয়েমেনের জনগণের পাশে ছিল’
মে ২২, ২০২৩ ০৫:১১সৌদি আগ্রাসনের বছরগুলোতে দারিদ্রপীড়িত ইয়েমেনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তেহরানে নিযুক্ত ইয়েমেনি রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মাদ আদ-দেইলামি। তিনি ইরানের বার্তা সংস্থা মেহরকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা কঠিন সময়ে ইয়েমেনি জনগণের পাশে ছিল।
-
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য: সুইস রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মে ২২, ২০২৩ ০৫:০৮ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করার জন্য তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাদিনে ওলিভিয়েরো লোজানোকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। রোববার ওই মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে একথা জানিয়েছে।
-
সিআইএ মার্কিন করদাতাদের অর্থ বাহুল্য কাজে খরচ করছে: রুশ রাষ্ট্রদূত
মে ১৮, ২০২৩ ০৭:১৫আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলী আন্তোনভ বলেছেন, বিদেশে বসবাসকারী রাশিয়ার নাগরিকদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা যাবে না। এছাড়া রাশিয়ান সোসাইটিকেও মস্কোর বিরুদ্ধে দ্বিধান্বিত ও বিভক্ত করা যাবে না।
-
দক্ষিণ আফ্রিকার কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত
মে ১৩, ২০২৩ ১০:০৯রাশিয়াকে দক্ষিণ আফ্রিকা জাহাজভর্তি অস্ত্র দিয়েছে বলে প্রিটোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিউবেন ব্রিজেটি যে বক্তব্য দিয়েছেন তা থেকে তিনি সরে এসেছেন এবং দক্ষিণ আফ্রিকার কাছে তিনি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাওয়ার বিষয়টি এক রকমের অস্পষ্ট রয়েছে এবং নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে।
-
তেহরানে নিয়োগের জন্য রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে সৌদি আরব
মে ১১, ২০২৩ ১৫:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিয়োগের জন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে সৌদি আরব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
-
তেহরান শিগগিরই সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দেবে
মে ১১, ২০২৩ ০৭:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের বিষয়ে চুক্তি সই হওয়ার পর এখন খুব শিগগিরই রিয়াদে রাষ্ট্রদূত নিয়োগ দেবে তেহরান।