-
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষা প্রতিষ্ঠান এখনই খুলছে না- প্রধানমন্ত্রী
মে ৩১, ২০২০ ০৭:২০বাংলাদেশে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। গত বছরের তুলনায় এ হার সামান্য বেশি। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ।
-
ভিড় এড়িয়ে চলুন, ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন: প্রধানমন্ত্রী
মে ২৪, ২০২০ ১৫:৫৭করোনাভাইরাস মহামারির এই সময়ে ঈদ এলেও তাতে স্বাস্থ্য বিষয়ক সতর্কতায় কোনো ঢিল না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।
-
প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপেই বাংলাদেশ করোনায় কিছুটা ভালো অবস্থানে: ওবায়দুল কাদের
মে ১৭, ২০২০ ১২:৪৮আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকরি পদক্ষেপ নিয়েছেন বলেই বাংলাদেশে এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই সংক্রমণ থেকে কিছুটা ভালো অবস্থানে আছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে করোনা সংকট জয় করে তার কা্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ।”
-
সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর, ১৫ মে পর্যন্ত বাড়ছে ছুটি
মে ০৪, ২০২০ ০৮:০৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে সুরক্ষিত রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা চলছে। এজন্য জেলাভিত্তিক ক্ষুদ্রশিল্পসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যবস্থা হচ্ছে। সেইসাথে আগামী ১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে বলে তিনি জানান।
-
করোনা থাকলে সেপ্টেম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে: শেখ হাসিনা
এপ্রিল ২৭, ২০২০ ০৮:১৮বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে- যদি না এই করোনাভাইরাস অব্যাহত থাকে। যখন এটা থামবে, আমরা তখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলব।’
-
ডব্লিউইএ’র ভার্চুয়াল সম্মেলনে করোনা মোকাবিলায় শেখ হাসিনা ৫ প্রস্তাব
এপ্রিল ২৩, ২০২০ ১৬:৪০করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় পাঁচটি বিষয়ে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে তিনি এ আহ্বান।
-
বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে, ২১ লাখ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করব: শেখ হাসিনা
এপ্রিল ২০, ২০২০ ১২:৩০বিশ্ব মহামারী করোনার কারণে মন্দার হাত থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও মজুত গড়ে তুলতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার পরামর্শ দেন তিনি।
-
বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আমরা ভালো আছি: শেখ হাসিনা
এপ্রিল ১৮, ২০২০ ১৬:০৯করোনাভাইরাসের কারণে দেশে যেন কোনো খাদ্য ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে। এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের পদক্ষেপে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবেন।
-
ত্রাণ চুরির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: আওয়ামী লীগ নেতা বহিস্কার, দুদকে মামলা
এপ্রিল ১৫, ২০২০ ১৫:১৯বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও সতর্ক করে দিয়ে বলেছেন, ত্রাণ বিতরণে যেকোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে দল-মত বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নিতে হবে। ত্রাণ নিয়ে দুর্নীতি করা ব্যক্তি সে আমার দলেরই হোক বা অন্য দলেরই হোক, যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
-
দায়িত্ব পালনকালে আক্রান্ত হলে ১০ লাখ টাকার বীমা, মৃত্যুতে ৫ গুণ: প্রধানমন্ত্রী
এপ্রিল ১৩, ২০২০ ১৬:১৭বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।