-
সিরিয়ার ইদলিবে তুর্কি সেনা মোতায়েন করা হবে: এরদোগান
সেপ্টেম্বর ২২, ২০১৭ ১২:৩৪তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গোলযোগপূর্ণ সিরিয়ার ইদলিব প্রদেশে তার দেশ সেনা মোতায়েন করবে। সিরিয়ায় 'নিরাপদ অঞ্চল' প্রতিষ্ঠায় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে কাজাখস্তানেরর রাজধানী আস্তানায় যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে তার আওতায় এসব সেনা মোতায়েন করা হবে বলে জানান তিনি।
-
মার্কিন সমর্থিত গেরিলাদের ওপর হামলা চালাবে রাশিয়া
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১৫:০৭সিরিয়ায় তৎপর মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের ওপর হামলার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, এসব গেরিলা যদি সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায় তাহলে রুশ বিমান বাহিনী পাল্টা ব্যবস্থা নেবে।
-
দেইর আয-যোরের ৮৫ ভাগ মুক্ত, গোটা নগরী মুক্ত হবে ১ সপ্তাহে
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১১:৫৬রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার কৌশলগত পূর্বাঞ্চলীয় নগরী দেইর আয-যোরের ৮৫ শতাংশের বেশি এলাকা দায়েশের কবল থেকে মুক্ত করেছে দেশটির সরকারি বাহিনী।
-
সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর অভিযানে নিহত হয়েছে ৮৫০ সন্ত্রাসী
সেপ্টেম্বর ২১, ২০১৭ ০৭:৪৮রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সাড়ে আটশ’ সদস্য নিহত হয়েছে।
-
ইরানকে ছাড়া সিরিয় সংকটের কার্যকর সমাধান হতে পারে না: ফ্রান্স
সেপ্টেম্বর ২০, ২০১৭ ১৩:০০ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ইরানকে ছাড়া সিরিয়ার ছয় বছরের পুরোনো সংকটের কোনো কার্যকর সমাধান হতে পারে না। সিরিয় শান্তি প্রক্রিয়ায় ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
-
‘দেইর আয-যোরে সিরিয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীরা’
সেপ্টেম্বর ২০, ২০১৭ ০৭:০১সিরিয়ার সরকারি বাহিনী দেইর আয-যোরে প্রচণ্ড বাধার মুখে পড়েছে। দেইর আয-যোরের যেসব এলাকায় মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে সেসব এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রচণ্ড বাধা মোকাবেলা করছে সিরিয় সরকারি বাহিনী। এতে ধারণা করা হচ্ছে, কেবল তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নয়, মার্কিন মদদপুষ্ট বিরোধীরাও সিরিয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে।
-
হামায় আন-নুসরার বড় ধরণের হামলা ঠেকিয়ে দিয়েছে সিরিয় বাহিনী
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১৩:২৭সিরিয়া সেনা এবং মিত্র বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের বড় ধরণের হামলা ঠেকিয়ে দিয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় নগরী হামায় এ হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে।
-
দেইর আয-যোরের বিমানক্ষেত্র থেকে বিমান চলাচল শুরু
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১১:২৮সিরিয়ার সদ্য অবরোধমুক্ত নগরী দেইর আয-যোরের বিমানক্ষেত্র থেকে বিমান চলাচল শুরু হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে সিরিয়ার সরকারি ও মিত্রবাহিনীর যোদ্ধারা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে হটিয়ে দেয়ার পর এ তৎপরতা শুরু হলো।
-
কুর্দি গণভোট: ইরাক-সিরিয়া সীমান্তে ট্যাংক পাঠিয়েছে তুরস্ক
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৩:৫২ইরাক সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক এবং সিরিয়ার কাছে দক্ষিণ সীমান্তে সাঁজোয়া যান পাঠিয়েছে। ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য যখন গণভোট হতে যাচ্ছে এবং সিরিয়ায় দায়েশের পতন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে তখন তুর্কি সরকার এ পদক্ষেপ নিল।
-
‘মার্কিন মদদপুষ্ট জঙ্গিসহ যেকোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়বে সিরিয়া’
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ০৮:৪৪সিরিয়াকে পুরোপুরি সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য দেশটির সরকারি বাহিনী এবং জনপ্রিয় মিত্র যোদ্ধারা মার্কিন মদদপুষ্ট জঙ্গিসহ যেকোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে বলে ঘোষণা করেছে দামেস্ক।