-
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক আততায়ীর গুলিতে নিহত
অক্টোবর ১৩, ২০২৪ ০৮:১৫ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক (৬৬) দশেরার বাজি ফাটানোর সময় আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। গুলি করার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।
-
অনশন প্রত্যাহারে চিঠি পুলিশের, ভালো চোখে দেখছে না চিকিৎসকরা
অক্টোবর ১০, ২০২৪ ১৫:০১ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে অনশনরত জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঞ্চের কাছে প্রস্তুত রয়েছে দুটি অ্যাম্বুল্যান্স। অনশনরতদের জন্য আরজি কর হাসপাতালের আইসিইউতেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ৭ জন জুনিয়ার চিকিৎসক ধর্মতলায় অনশন করছে।
-
রংপুরের আবু সাঈদ হত্যা: ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
অক্টোবর ০৩, ২০২৪ ১১:১৯বাংলাদেশের রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ১৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
-
সুপ্রিম কোর্টে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার ৫ম বারের শুনানি
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ০৯:০৬ভারতের সুপ্রিম কোর্টে আজ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার মামলার পঞ্চমবারের শুনানি হতে যাচ্ছে।
-
রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে ‘বিতর্কিত’ বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১১:৫৯ভারতের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্য সরকার সম্প্রতি মহিলাদের রাতের ডিউটি সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। রাতের শিফটে মহিলাদের কাজ যতটা সম্ভব কমিয়ে আনার কথা বলা হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা বিতর্ক সমালোচনা হয়।
-
সিনওয়ারকে হত্যা করার জন্য ইসরাইলে বিশেষ বাহিনী গঠন
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ০৬:০৬পার্সটুডে- ইসরাইলের একটি গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শাবাক বা শিন বেথ হামাসের পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার জন্য একটি বিশেষ গোয়েন্দা ইউনিট চালু করেছে।
-
বাংলাদেশের সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ডে
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৩:২৪বাংলাদেশের সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
-
রাজ্যের সঙ্গে বৈঠক হলোনা চিকিৎসকদের, রাষ্ট্রপতি ও রাজ্যপালকে মেইল
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৪:১৬ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচার নিয়ে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে রাজ্যের যে বৈঠক হওয়ার কথা ছিল তা ভেস্তে গেছে। আলোচনার শর্ত নিয়ে টানাপোড়েনের কারণে বৈঠক হয়নি।
-
শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন হত্যা মামলা
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১৪:২৬ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো ১৫২টিতে। এর মধ্যে ১৩৬টিই হত্যা মামলা।
-
হরিয়ানায় গরু পাচারকারী সন্দেহে ব্রাহ্মণ কিশোরকে হত্যা করল গোরক্ষকেরা!
সেপ্টেম্বর ০৪, ২০২৪ ১৫:৫১ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল জেলার বাঘোলা গ্রামে গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রায় ৩০ কিলোমিটার পথ তাড়া করে ১৯ বছর বয়সী আরিয়ান মিশ্রকে গুলি করে হত্যা করে ‘গোরক্ষকেরা’।