-
আইএমও কাউন্সিলে আমিরাতের ইরান-বিরোধী অভিযোগ রাজনৈতিক ও আইনের লঙ্ঘন: তেহরান
জুলাই ০৭, ২০২৬ ২০:২৪পার্সটুডে- আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) কাউন্সিলকে সম্বোধন করে পাঠানো একটি আনুষ্ঠানিক অভিযোগ পত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীর ভবিষ্যৎ সংক্রান্ত সংযুক্ত আরব আমিরাত এবং এর মিত্র আটটি দেশের ইরান-বিরোধী প্রস্তাবকে পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক এবং আইনি ভিত্তিহীন বলে অভিহিত করেছে এবং এই সংস্থাটিকে সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের মঞ্চে পরিণত হওয়া থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছে।
-
অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী: ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি
জুলাই ০৬, ২০২৬ ১১:২৫অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরান বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। পার্সটুডে, ইরনার বরাতে জানিয়েছে, এক সাক্ষাৎকারে কারিন নাইসল বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ইরানকে এখন একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হিসেবে দেখা হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখেও ইরান যে অসাধারণ প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
-
'হরমুজ প্রণালীর নিরাপত্তা উপকূলীয় দেশগুলোর দায়িত্ব'— ইরানের কড়া বার্তা
জুলাই ০৪, ২০২৬ ১৪:১২পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা উপকূলীয় দেশগুলোর দায়িত্ব। যারা সংকট সৃষ্টি করবে, তাদেরই নিজেদের দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি বহন করতে হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।
-
হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিল ইরান
জুলাই ০২, ২০২৬ ১৮:৩২পার্সটুডে– ইরানের খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা বা যেকোনো ধরনের হস্তক্ষেপমূলক কার্যকলাপকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে গণ্য করা হবে এবং এর জবাবে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
-
হরমুজ প্রণালীর সংজ্ঞা নির্ধারণ করবে ইরানের কমান্ড, মার্কিন সেন্টকম নয়: গারিবাবাদি
জুলাই ০২, ২০২৬ ১৩:২৯পার্সটুডে- সেন্টকম এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে একটি নিরাপত্তা বৈঠক আয়োজনের প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালীর সংজ্ঞা নির্ধারণ করবে ইরানের কমান্ড, মার্কিন সেন্টকম নয়।
-
ইরান তার অধিকার থেকে কোনোভাবেই পিছু হটবে না: কলিবফ
জুলাই ০১, ২০২৬ ১৭:৪৮পার্সটুডে– ইরানের আলোচক কমিটির প্রধান বলেন, সমঝোতা পাঠ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে তেল ও বাণিজ্যিক নৌযানগুলো প্রণালি (হরমুজ প্রণালি) দিয়ে শুধু ৬০ দিন পর্যন্ত কোনো খরচ ছাড়াই চলাচল করতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই হরমুজ প্রণালিতে তার অধিকার থেকে পিছু হটবে না, কারণ এটি ইরানের সার্বভৌম জলসীমা।
-
হরমুজে মাইন সরানোর ফরাসি উদ্যোগে ইরানের হুঁশিয়ারি: এ দায়িত্ব কেবল তেহরানের
জুন ৩০, ২০২৬ ১৬:৩১পার্সটুডে: ইরান সোমবার ফ্রান্সকে জানিয়েছে যে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (MoU) আওতায় হরমুজ প্রণালিতে মাইন অপসারণের সব কার্যক্রম একমাত্র তেহরানই পরিচালনা করবে এবং এ কাজে কোনো বিদেশি পক্ষের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
-
হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ শুধুমাত্র ইরানই করবে: গারিবাবাদি
জুন ৩০, ২০২৬ ১৪:৪৯পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী এক বার্তায় জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ শুধুমাত্র ইরানই করবে।
-
আমরা ব্যর্থ হয়েছি; মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: মার্কিন বিশ্লেষক
জুন ২৯, ২০২৬ ২১:১৯পার্সটুডে- মার্কিন কাউন্সিল অন ফরেন রিলেশনস থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র বিশ্লেষক স্টিভেন কুক মার্কিন পত্রিকা ‘ফরেন পলিসি’-তে প্রকাশিত এক নিবন্ধে স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আগ্রাসী সামরিক অভিযান কোনো কৌশলগত সাফল্য অর্জন করতে পারেনি এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক চুক্তিটি এটাই প্রমাণ করে যে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্যগুলো অর্জিত হয়নি।
-
হরমুজ প্রণালী বিষয়ক ওমান-ইরান যৌথ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জুন ২৯, ২০২৬ ২০:৩৮পার্সটুডে- ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাস্কাটে হরমুজ প্রণালী বিষয়ে ওমান-ইরান যৌথ কমিটি তাদের প্রথম বৈঠক শেষ করেছে।