-
নিরাপত্তা পরিষদে গেলে ইরানের পদক্ষেপ আরো কঠোর হবে: ওয়ায়েজি
জানুয়ারি ২৩, ২০২০ ০৩:০০ইরান পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে,দেশটির পরমাণু কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তেহরান আরো কঠোর পদক্ষেপ নেবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি বুধবার মন্ত্রিসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
হরমুজ প্রণালীতে জাহাজ পাঠাচ্ছে দ. কোরিয়া
জানুয়ারি ২১, ২০২০ ১১:০৪পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এলাকায় জলদস্যুতার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য নৌবাহিনীর একটি টাস্কফোর্স পাঠাবে দক্ষিণ কোরিয়া। তবে মার্কিন নেতৃত্বাধীন কোনো সামরিক জোটে তাদের এই টাস্কফোর্স যুক্ত হবে না। বর্তমানে এডেন উপসাগরে অবস্থান করছে এ টাস্কফোর্স।
-
ফ্রান্সের প্রস্তাবিত হরমুজ প্রণালীর ইউরোপীয় জোটে অংশ নেবে না জার্মানি
ডিসেম্বর ০২, ২০১৯ ০৪:২৫হরমুজ প্রণালীর কথিত নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে ফ্রান্সের উদ্যোগে ইউরোপীয় দেশগুলোর যে জোট গঠনের চেষ্টা করা হচ্ছে তাতে জার্মানি যোগ দেবে না। বার্লিন বলেছে, ফ্রান্সের এ উদ্যোগের প্রতি রাজনৈতিক সমর্থন থাকলেও এতে সেনা দিয়ে সহযোগিতা করবে না জার্মানি।
-
‘আমেরিকা যেন মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের জীবন রক্ষার পদক্ষেপ নেয়’
নভেম্বর ২৪, ২০১৯ ০৪:২৮আমেরিকাকে মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজের সেনাদের জীবন রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি যেকোনোভাবে আক্রান্ত হলে এ অঞ্চলে মোতায়েন একজন মার্কিন সেনার জীবনেরও নিরাপত্তা থাকবে না।
-
হরমুজ প্রণালী নিয়ে ইরানের উদ্যোগ স্থায়ী শান্তি আনবে: রুহানি
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৭:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তার দেশ যে উদ্যোগ নিয়েছে তাতে পারস্য উপসাগরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭৪তম বার্ষিক অধিবেশনে প্রেসিডেন্ট রুহানি ইরানের পরিকল্পনা তুলে ধরবেন। তিনি বলেছেন, এ অঞ্চল থেকে বিদেশি সেনারা যতক্ষণ পর্যন্ত চলে না যাবে ততক্ষণ পর্যন্ত শান্তির এই লক্ষ্য অর্জন করা যাবে না।
-
পারস্য উপসাগরে সেনা পাঠাবে না ভারত: নরেন্দ্র মোদি
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১৩:০৭ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশ কোনোভাবেই হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে সেনা পাঠাবে না। রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভোস্তকে এক অর্থনৈতিক ফোরামে তিনি এ কথা বলেন।
-
আমেরিকাকে পারস্য উপসাগরে নিরাপত্তাহীনতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: জারিফ
আগস্ট ২২, ২০১৯ ১৩:৪৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরান পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকাকে এখানে অনিরাপত্তা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তিনি আজ (বৃহস্পতিবার) অসলোতে নরওয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এক বৈঠকে তিনি এ কথ বলেন।
-
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় ইরানের অপরিহার্য ভূমিকা
আগস্ট ২১, ২০১৯ ১০:২৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে যেকোনো নৌযান স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং ইরান এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি দক্ষিণ ইরানের বন্দরআব্বাসে প্রতিরক্ষা বিষয়ক এক শিল্প প্রদর্শনী পরিদর্শনের সময় এ মন্তব্য করেন।
-
হরমুজ প্রণালীতে ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক
আগস্ট ১৪, ২০১৯ ০৯:৩৩পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তার নামে আমেরিকা যে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের তৎপরতা চালাচ্ছে তাতে ইহুদিবাদী ইসরাইলের অংশগ্রহণ মানবে না ইরাক।
-
ইরানি পাল্টা হামলার ভয়ে হরমুজ প্রণালী এড়াচ্ছে ব্রিটিশ জাহাজ
জুলাই ৩১, ২০১৯ ০৯:৩১তেল ও গ্যাস কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ নেয়ার পরিকল্পনা তাদের নেই।