-
ডাচ হামলায় বহু ইরাকি নিহত হয়েছিল
নভেম্বর ০৫, ২০১৯ ২০:২১২০১৫ সালে ইরাকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে নেদারল্যান্ডের বিমান বাহিনী অভিযান চালায় এবং তাতে অন্তত ৭০ জন নিহত হয় যার মধ্যে বহু বেসামরিক নাগরিক ছিল। গতকাল (সোমবার) সংসদে দেয়া এক চিঠিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আনা বিজলেভেল্দ শাওটেন একথা স্বীকার করেছেন। তিনি জানান, মার্কিন নেতৃত্বাধীন ওই অভিযানে নেদারল্যান্ডের একটি এফ-১৬ জঙ্গিবিমান অংশ নিয়েছিল।
-
হেগে সৌদি দূতাবাস সড়কের নাম পরিবর্তন করে রাখা হলো 'খাশোগি সড়ক'
অক্টোবর ০৩, ২০১৯ ১৩:১২হল্যান্ডের মানবাধিকার কর্মীরা হেগে সৌদি দূতাবাস সড়কের নাম পরিবর্তন করে খাশোগি সড়ক করেছে। হল্যান্ডের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়।
-
পাল্টা পদক্ষেপ হিসেবে ডাচ কূটনীতিক বহিষ্কার করা হয়েছে: ইরান
মার্চ ০৫, ২০১৯ ১৬:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পাল্টা ব্যবস্থা হিসেবে নেদারল্যান্ডের দুই কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এর আগে নেদারল্যান্ড ইরানের দুই কূটনীতিককে মিথ্যা অভিযোগে বহিষ্কার করেছে।
-
ইসলাম গ্রহণ করলেন হল্যান্ডের উগ্র ডানপন্থী রাজনীতিক
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১৬:২১হল্যান্ডের সাবেক সংসদ সদস্য ও উগ্র ডানপন্থী রাজনীতিক ইসলাম গ্রহণ করেছেন। তিনি ছিলেন হল্যান্ডের কুখ্যাত ইসলাম-বিদ্বেষী রাজনীতিক গ্রিট উইল্ডার্সের ডান হাত।
-
ইরানি দূতাবাসে হামলা; প্রতিবাদে ডাচ রাষ্ট্রদূতকে তলব
জানুয়ারি ১৫, ২০১৯ ২২:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে সাম্প্রতিক হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত হল্যান্ডের রাষ্ট্রদূত জ্যাকুয়েস ওয়ার্নারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (সোমবার) সন্ধ্যায় ডাচ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
-
হল্যান্ড, ডেনমার্ক ও ব্রিটেনের কূটনীতিকদের তলব করল ইরান
সেপ্টেম্বর ২৩, ২০১৮ ০৬:২৬ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজে সন্ত্রাসী হামলার জের ধরে তেহরানে নিযুক্ত হল্যান্ড ও ডেনমার্কের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
দায়েশ বিরোধী মার্কিন জোটকে আর জঙ্গিবিমান দেবে না হল্যান্ড
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০৭:১৯হল্যান্ড সরকার ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত মার্কিন জোটকে জঙ্গি বিমান দিয়ে আর সহযোগিতা করবে না।
-
ইরানকে অভিযুক্ত না করে বরং ইয়েমেন যুদ্ধ বন্ধ করুন: রুহানি
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ০১:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তেহরানের বিরুদ্ধে অভিযোগ না করে বরং ইয়েমেন যুদ্ধ বন্ধ করুন। তিনি বলেন, দোষারোপের রাজনীতি বাদ দিয়ে ইয়েমেন যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেয়া উচিত। পাশাপাশি তিনি ইয়েমেনের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংলাপ অনুষ্ঠানের ওপর জোর দেন।
-
ইরান পৌঁছেছেন ইউরোপের দুই পররাষ্ট্রমন্ত্রী; গুরুত্ব পাচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৩:২৭ইউরোপের দুই দেশ স্পেন ও হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ সফরে ইরান পৌঁছেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীই ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
-
পুতিন সম্পর্কে মিথ্যা বলে পদত্যাগে বাধ্য হলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ০৭:০৯হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হালবে জিলেস্ত্রা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে নিজের উপস্থিতির বিষয়ে মিথ্যা বলার কথা স্বীকার করার পর পদত্যাগ করেছেন।