-
ইসরাইল সীমান্তে হিজবুল্লাহর শোভাযাত্রা; সদাপ্রস্তুত থাকতে হবে: উপ-মহাসচিব
মে ২৬, ২০২০ ১৩:২৭দক্ষিণ লেবানন মুক্ত দিবসে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থকেরা। গতকাল (সোমবার) দখলদার ইসরাইলের সীমান্তবর্তী আদাইসে গ্রামে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
-
'সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশের দালালির কারণে আল-কুদস মুক্ত হচ্ছে না'
মে ২৬, ২০২০ ১১:৫২ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী(র.)এর আল-কুদস দিবসের ঘোষণা কালজয়ী। রাজনৈতিক কারণে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশ বিশ্ব আল-কুদস দিবসকে গুরুত্ব দিচ্ছে না এবং তাদের দালালির কারণে আল-কুদস মুক্ত হচ্ছে না। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন, আল-কুদস কমিটি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।
-
ফিলিস্তিনকে এর বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে: হিজবুল্লাহ
মে ২৩, ২০২০ ০০:২৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনি ভূখণ্ডকে এর বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডে ফিলিস্তিনের প্রতি হিজবুল্লাহর সমর্থনে কোনো পরিবর্তন আসেনি।
-
ফিলিস্তিনি জনগণের পৃষ্ঠপোষকতায় হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ: সাইয়্যেদ নাসরুল্লাহ
মে ২১, ২০২০ ১০:০৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ঘোষণা করেছেন, ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি পৃষ্ঠপোষকতা দেয়ার প্রতিশ্রুতিতে তার সংগঠন অটল রয়েছে। চলতি বছর বিশ্ব কুদস দিবস উপলক্ষে বুধবার এক ভাষণে এ প্রত্যয় ব্যক্ত করেন সাইয়্যেদ নাসরুল্লাহ।
-
ইরানের বিরুদ্ধে কাল্পনিক যুদ্ধে নেমেছে ইসরাইল: সাইয়্যেদ নাসরুল্লাহ
মে ১৪, ২০২০ ০১:১৯ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় ইরানের বিরুদ্ধে কাল্পনিক ও ভ্রান্ত যুদ্ধে নেমেছে বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টা রয়েছে মাত্র যাদের যুদ্ধ করার কোনো মানসিকতা নেই।
-
কোনো ইউরোপীয় দেশে হিজবুল্লাহর তৎপরতা নেই: সাইয়্যেদ নাসরুল্লাহ
মে ০৫, ২০২০ ০১:২১জার্মানি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন এই আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
-
হিজবুল্লাহকে কালোতালিকাভুক্ত করার জার্মানির সিদ্ধান্তের পেছনে মোসাদ!
মে ০৩, ২০২০ ১৪:২৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কালোতালিকাভুক্ত করার জার্মানির সিদ্ধান্তের পেছনে ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলের নিউজ টেলিভিশন চ্যানেল-১২ গতকাল (শনিবার) এ খবর দিয়েছে।
-
মার্কিন চাপের মুখে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে জার্মানি: আলাউদ্দিন বোরুজার্দি
মে ০৩, ২০২০ ১২:৩৯ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি বিষয়ক কমিটির সদস্য এবং প্রভাবশালী আইন প্রণেতা আলাউদ্দিন বোরুজার্দি বলেছেন, আমেরিকার চাপের মুখেই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে জার্মানি।
-
হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করায় জার্মানির নিন্দা করল ইসলামি জিহাদ আন্দোলন
মে ০২, ২০২০ ১৭:৩৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করায় জার্মানির ব্যাপক সমালোচনা ও নিন্দা করেছে ফিলিস্তিনের ইসলামি আন্দোলন জিহাদ। সংগঠনটি বলেছে, জার্মানির এই আচরণ আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলকে সহযোগিতা করার নামান্তর।
-
জার্মানি সন্ত্রাসবাদের প্রতি নিজের সমর্থনের মুখোশ খুলে ফেলেছে: ইরান
মে ০২, ২০২০ ০১:১৪ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন, জার্মান সরকার সন্ত্রাসবাদের প্রতি নিজের সমর্থনের মুখোশ খুলে ফেলেছে। জার্মানি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার পর এ সম্পর্কে ইরানের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলী শামখানি এ মন্তব্য করেন।