-
মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক
মে ২৩, ২০২২ ১৬:৫৩বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারও কমিয়েছে। আজ সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংকগুলোকে ৮৮ টাকায় আমদানি বিল আদায়ের সুযোগ দিয়েছে।
-
পদ্মা সেতু ইস্যুতে খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিএনপির প্রতিবাদ
মে ২৩, ২০২২ ১৫:১১পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আবারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
-
সিলেট–সুনামগঞ্জের বন্যা পরস্থিতির কিছুটা উন্নতি: তবে পানিবাহিত রোগের শঙ্কা বাড়ছে
মে ২৩, ২০২২ ১৪:২৭সিলেট–সুনামগঞ্জের নদ-নদির পানি কমতে থাকায় এ অঞ্চলের সার্বিক বন্যা পরস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো নিচু এলাকার সড়কগুলোতে পানি রয়েছে। এরই মধ্যে বন্যার পানি নামায় অনেকে বাড়ি ফিরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত আর ময়লা আবর্জনা সাফ করার কাজে লেগে গেছেন। তবে এখনো রয়েছে নিরাপদ পানি ও খাবার নিয়ে দুশ্চিন্তা।
-
বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
মে ২২, ২০২২ ১৩:১৮বাংলাদেশে ২০১৮ সালে প্রবর্তিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের (ডিএসএ) বিরুদ্ধে রাজনীতিবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের চলমান প্রতিবাদের মুখে আইনমন্ত্রী আনিসুল হক এ আইনটির প্রয়োগের ক্ষেত্রে নমনীয় আচরণের নির্দেশ দিয়েছেন।
-
মাঙ্কিপক্স নিয়ে বাংলাদেশের বন্দরগুলোয় সতর্কতা জারি
মে ২২, ২০২২ ১১:৪৬বিশ্ব মহামারি করোনার পর এবার নতুন ভাইরাসবাহিত রোগ মাঙ্কিপক্স সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। ইতোমধ্যে অন্তত ১২টি দেশে ৮০ জনেরও বেশি লোকের শরীরে এ রোগের সংক্রমণ ধরা পড়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মাঙ্কিপক্সের জীবাণুর প্রবেশ ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সব আন্তর্জাতিক বিমান,নৌ ও স্থল বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে এটা নিয়ে আপাতত আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
-
সব নিবন্ধিত দলের সঙ্গে শিগগিরই সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন
মে ২১, ২০২২ ১৫:৩৫বাংলাদেশের জাতীয় সংসদের আগামী নির্বাচনকে সামনে রেখে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে শিগগিরই সংলাপে বসার আগ্রহ ব্যক্ত করেছে নির্বাচন কমিশন।
-
রোহিঙ্গা শরনার্থীদের অবস্থা দেখতে ঢাকা সফরে ইউএনএইচসিআরের হাইকমিশনার
মে ২১, ২০২২ ১৪:৩৮বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের অবস্থা সরজমিনে দেখতে পাঁচদিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
-
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবি'র: বিরোধিতা করেছে ব্যবসায়ী ও ভোক্তা সংগঠন
মে ২১, ২০২২ ১৪:৩১সরকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করেছে। বুধবার বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পিডিবির প্রস্তাবের ওপর গণশুনানির আয়োজন করে। তাদের টেকনিক্যাল কমিটি ভর্তুকি ছাড়া এক ইউনিট বিদ্যুতের দাম বর্তমান দামের অর্ধেকের বেশি বাড়িয়ে ৮ টাকা ১৬ পয়সা করার পক্ষে মত দিয়েছে।
-
ভয়াবহ বন্যার কবলে সিলেট- সুনামগঞ্জ: পর্যাপ্ত ত্রাণের দাবি বিএনপি’র
মে ২০, ২০২২ ১৫:১৪গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত আর সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সিলেটের প্রায় ১৩টি উপজেলাই এখন বন্যাকবলিত। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাঁচ উপজেলায় পানি বাড়ছে। ভারতের বরাক নদ থেকে প্রবল বেগে পানি এখন সুরমা ও কুশিয়ারা নদীতে গিয়ে ঢুকছে।
-
১১৬ জন ইসলামি বক্তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের আহ্বান গণকমিশনের: হেফাজতের প্রতিক্রিয়া
মে ২০, ২০২২ ১৪:০৭বাংলাদেশের ১ হাজার মাদরাসা ও ১১৬ জন ইসলামি বক্তাকে ‘ধর্ম ব্যবসায়ী’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিভিন্ন তথ্য দিয়ে দুর্নীতি তদন্তের আহ্বান জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত ‘গণকমিশন’।