-
মধ্য জানুয়ারিতে সই হচ্ছে ইরান-রাশিয়ার পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি
জানুয়ারি ০৭, ২০২৫ ০৬:০৯ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (সোমবার) তেহরানে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন।
-
গাজায় দুই ইসরাইলি সেনা নিহত, আরো দুই সেনার অবস্থা গুরুতর
জানুয়ারি ০৭, ২০২৫ ০৬:০৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর আরো দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া, আরো দুই সেনা আহত হয়েছে যাদের অবস্থার গুরুতর।
-
পুলিশি তদন্তের মধ্যে ব্রাজিল থেকে পালিয়ে গেল ইসরাইল সেনা
জানুয়ারি ০৬, ২০২৫ ১৬:১৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের এক সেনা ব্রাজিল থেকে পালিয়েছে। গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও গণহত্যার সময় ওই রিজার্ভ সেনা যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে।
-
ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় অন্তত ৯ পুলিশ নিহত
জানুয়ারি ০৬, ২০২৫ ১৩:৫০ভারতের ছত্তীশগড়ে মাওবাদীদের হামলায় অন্তত নয় জন পুলিশ সদস্য নিহত হয়েছে। তাছাড়া মারাত্মকভাবে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশের যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তীসগঢ়ে মাওবাদীরা এ হামলা চালাল।
-
সাদাপোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ০৬, ২০২৫ ১৩:০৪বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাদাপোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার করতে পারবে না। তিনি বলেন, ‘অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে। আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি, তারা যেন সেটি ফলো না করেন।’
-
গুমের মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
জানুয়ারি ০৬, ২০২৫ ০৯:৩৯গুমের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
-
লন্ডনে উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ: ডেইলি মেইল
জানুয়ারি ০৬, ২০২৫ ০৯:২২আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা বলায় পদত্যাগের জন্য ক্রমাগত চাপের মুখে পড়েছেন বাংলাদেশের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটেনের লেবার পার্টির আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক।
-
মার্কিন যুক্তরাষ্ট্রে শীতকালীন তুষারঝড়ের আঘাত, সাত রাজ্যে জরুরি অবস্থা
জানুয়ারি ০৬, ২০২৫ ০৮:৫৮মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন তুষারঝড় আঘাত হানার পর সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটা সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া বিভাগ।
-
সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৪ পণবন্দিকে মুক্তি দিতে হামাসের সম্মতি
জানুয়ারি ০৬, ২০২৫ ০৮:২০ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ৩৪ জন পণবন্দিকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
ইয়েমেনে ইঙ্গো-মার্কিন হামলায় আঞ্চলিক নিরাপত্তাহীনতা বেড়ে যাবে: ইরান
জানুয়ারি ০৬, ২০২৫ ০৮:১২ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনীর নতুন করে চালানো হামলায় পশ্চিম এশিয়া অঞ্চলে ‘নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা’ বেড়ে যাবে বলে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।